‘লাল ঝাণ্ডা ফেলে গেরুয়া পতাকা নিয়েছে’, সিপিএম- বিজেপিকে আক্রমণ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রার্থী অসিত মালের সমর্থনে নির্বাচনী প্রচার করতে  বীরভূমের নানুরে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক  বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে তিনি  বাম- বিজেপিকে আক্রমণ করেন। শুক্রবার অভিষেক বলেন,’২০১১ সালের আগে সিপিএমের চোখ রাঙানি উপেক্ষা করে আপনারা পরিবর্তন এনেছিলেন। এবার সিপিএম হামামরাই এখন লাল ঝাণ্ডা ফেলে বিজেপিতে যোগদান করেছে।’ 

বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘প্রধানমন্ত্রী এসে শ্বেতপত্র প্রকাশ করুক। বীরভূমের জন্য কিছুই করেনি বিজেপি। লক্ষীর ভান্ডার বন্ধ করে দিতে চাইছে বিজেপি।  বাংলায়  ১০০ দিনের বকেয়া আটকে রেখেছে। তবে চিন্তা নেই রাজ্যে যতদিন তৃণমূল রয়েছে বিজেপি কিছুই করতে পারবে না।’ 

পাশাপাশি  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘মোদির সভায় যা লোক রয়েছে, তার তগুণ লোক এই নানুরের সভায় হয়েছে। এরপরেই অভিষেক ব্যাখ্যা করে বলেন , বোলপুর আর কবিগুরু সমার্থক। অথচ বিজেপি সেই বিশ্বভারতীর ফলক থেকে রবীন্দ্রনাথের নাম মুছে দিয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বাড়ি থেকে উৎখাত করার চেষ্টা করেছে।’ উল্লেখ্য, ১৩ মে বোলপুর এবং বীরভূমে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ। আর তার আগেই শুরু হয়েছে প্রস্তুতি। আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্র কার দখলে যায়  সেটাই মূল বিষয়।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?