এই মুহূর্তে

কাসভের গুলিতে মারা যাননি হেমন্ত কারকারে, বিস্ফোরক দাবি কংগ্রেস নেতার

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২০০৮ সালের নভেম্বরে মুম্বইয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন মহারাষ্ট্রের জঙ্গি দমন শাখার সেলের (এটিএস) প্রধান হেমন্ত কারকারে। আর হিন্দুত্ববাদীদের চক্ষুশূল আইপিএস আধিকারিকের মৃত্যু নিয়ে রবিবার বিস্ফোরক দাবি করেছেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিয়ার। তাঁর দাবি, হেমন্ত কারকারে আজমল কাসভ কিংবা অন্য কোনও জঙ্গির গুলিতে প্রাণ হারাননি। আরএসএস ঘনিষ্ঠ এক সহকর্মী পুলিশ আধিকারিকের গুলিতে প্রাণ হারিয়েছেন। কংগ্রেসের বর্ষীয়ান নেতার ওই দাবি ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি।

মুম্বই হামলায় সরকারি আইনজীবীর দায়িত্ব থাকা কট্টর হিন্দুত্ববাদী হিসাবে পরিচিত উজ্জ্বল নিকম চলতি লোকসভা ভোটে মুম্বই মধ্য আসনে প্রার্থী করেছে বিজেপি। এদিন উজ্জ্বল নিকমকেও নিশানা করেছেন বিজয় ওয়াদেত্তিয়ার। তিনি বলেন, ‘মামলা চলার সময়ে উজ্জ্বল নিকম সংবাদমাধ্যমকে আজমল কাসভকে জেলে বিরিয়ানি খেতে দেওয়ার গল্প ফেঁদেছিলেন। আরএসএসের নির্দেশে কংগ্রেস সরকারকে বদনাম করার জন্যই কাসভকে জেলে বিরিয়ানি খাওয়ানোর গল্প ফেঁদেছিলেন। পরে তিনি স্বীকার করে নিয়েছিলেন, কাসভকে জেলে বিরিয়ানি খেতে দেওয়া হয়নি।’ এর পরেই মুম্বই জঙ্গি হামলার সময়ে নিহত হেমন্ত কারকারের প্রসঙ্গ উত্থাপন করেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা।

তাঁর কথায়, ‘মহারাষ্ট্রের জঙ্গি দমন শাখার (এটিএস) প্রধান হেমন্ত কারকারে কাসভের গুলিতে মারা যাননি। তাঁকে গুলি করে হত্যা করেছিলেন আরএসএসের বিশ্বস্ত এক পুলিশ আধিকারিক। আর আদালতকে ওই সত্যি কথাটি বলেননি উজ্জ্বল নিকম। একজন বিশ্বাসঘাতককে প্রার্থী করেছে বিজেপি। কেন একজন মিথ্যাবাদী ও বিশ্বাসঘাতককে প্রার্থী করা হল, সেই জবাব দিতে হবে বিজেপি শীর্ষ নেতৃত্বকে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

আবাসন লক্ষ্য করে গুলি নাকি অন্য কিছু? পুলিশের জালে অভিনেতা কমল আর খান

খুন হননি! বেলডাঙার সেই পরিযায়ী শ্রমিকের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আনল ঝাড়খণ্ড পুলিশ

মদ্যপ স্বামীকে খাটে বেঁধে চরম মারধর, অবৈধ পিস্তল দিয়ে হত্যার হুমকি স্ত্রীর

সুপ্রিম কোর্টে ধাক্কা আইপ্যাক কর্তার, ফোন দেখার অনুমতি পেল ইডি

মানালিতে বরফ বৃষ্টির মধ্যেই বিকিনি পড়ে উদ্দাম নাচ মহিলার, দেখুন ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ