দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার বিজেপির সদর দফতর ঘেরাওয়ের ডাক কেজরিওয়ালের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বিজেপিমুখী’ রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়ালের হেনস্থাকাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সচিব বৈভব কুমারকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আর ওই গ্রেফতারি নিয়ে দিল্লি পুলিশ ও বিজেপি নেতৃত্বকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ছুড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন বিকেলে এক সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেছেন, ‘আগামিকাল রবিবার বেলা বারোটার সময়ে আম আদমি পার্টির নেতাদের নিয়ে বিজেপির সদর দফতরে যাবেন। কত জনকে পুলিশ গ্রেফতার করতে পারে তা দেখতে চান।’

সম্প্রতি আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল অভিযোগ করেন, গত সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনেই তাঁকে মারধর করেছেন কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বৈভব কুমার। দিল্লি পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি। আর ওই অভিযোগ পেয়েই বেনজির ত‍ৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশ। এদিন দুপুরেই স্বাতী হেনস্তাকাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বৈভব কুমারকে গ্রেফতার করা হয়।

ওই গ্রেফতারের পরেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি ও দিল্লি পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বিজেপি শীর্ষ নেতৃত্ব আম আদমি পার্টির পিছনে আদাজল খেয়ে নেমেছে। আমাকে জেলে পুরেছে। মণীশ শিসোদিয়াকে জেলে ঢুকিয়েছে। সত্যেন্দ্র জৈন, সঞ্জয় সিংকে জেলে পুরেছে। এবার আমার ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করেছে। কিন্তু এইভাবে আম আদমি পার্টিকে দমিয়ে রাখা যাবে না। হাজার-হাজার কর্মী প্রতিদিন জন্ম নিচ্ছে। তারাই আপকে বাঁচিয়ে রাখবে।’ এর পরেই চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘রবিবার বেলা বারোটার সময়ে বিজেপির সদর দফতরে যাব। দেখি কতজনকে আটকাতে পারে? কত জনকে গ্রেফতার করতে পারে?’

Published by:

Share Link:

More Releted News:

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

হাজারিবাগে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, ১০ মিনিটে সাত কোটির সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

শরীরের একাধিক আঘাতের চিহ্ন, NCB হেফাজতে BSF জওয়ানের রহস্যমৃত্যু

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বালুরঘাটের বিদায়ী বিধায়ককে পুনর্বাসন দিল মোদি সরকার, কোন পদ পেলেন অশোক লাহিড়ী?

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ