দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্ণাটকে কংগ্রেসের ৫ প্রতিশ্রুতি পূরণে বছরে খরচ হতে পারে ৫০০০০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকে ক্ষমতায় আসার আগে কংগ্রেস ৫টি প্রতিশ্রুতি দিয়েছিল। সেই ৫ প্রতিশ্রুতি পূরণে সরকারের বছরে খরচ হতে পারে ৫০০০০ কোটি টাকা। ২২৪ আসনের বিধানসভা ভোটে ১৩৫টি আসনে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থীরা। বিজেপি পেয়েছে ৬৬টি আসন আর জেডিএস পেয়েছে ১৯টি। দক্ষিণের রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে ভারতের ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’। তাঁদের এই জয়ের পিছনে যুব সমাজ এবং মহিলা ভোটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাচনের আগে মহিলা, বেকার যুব-সহ রাজ্যবাসীর জন্য ৫ প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস।

বিজেপি নেতারা অভিযোগ করেছেন, কংগ্রেস ৫ প্রতিশ্রুতি পূরণ করতে গেলে রাজ্যে দেউলিয়া পরিস্থিতি তৈরি হবে। গেরুয়া শিবির আরও দাবি করেছে, কংগ্রেস তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না। প্রসঙ্গত ভোট প্রচারের সময় রাহুল গান্ধি এবং অন্যান্য কংগ্রেস নেতারা বারবার বলেছিলেন, ক্ষমতায় এলে সরকার গঠনের পর ৫ প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রথম মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাশ করানো হবে।

উল্লেখ্য ইস্তাহারে কংগ্রেস বলেছে ‘গৃহ জ্যোতি’ প্রকল্পের অধীনে প্রত্যেক বাড়িতে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। ‘গৃহ লক্ষ্মী’ প্রকল্পের আওতায় পরিবারের প্রত্যেক মহিলা প্রধানকে ২০০০ টাকা অনুদান দেওয়া হবে। ‘অন্ন ভাগ্য’ প্রকল্পের আওতায় প্রতি মাসে বিপিএল পরিবারের প্রত্যেক সদস্যকে ১০ কেজি চাল বিতরণ করা হবে। ‘যুব নিধি’ প্রকল্পের অধীনে ১৮ থেকে ২৫ বছর বয়সী বেকার স্নাতক যুবকদের ৩০০০ টাকা করে মাসে এবং বেকার ডিপ্লোমাধারীদের মাসিক ১৫০০ টাকা দেওয়া হবে দু বছর ধরে। সেই সঙ্গে ‘শক্তি’ প্রকল্পের আওতায় রাজ্যের সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করা হবে।

কংগ্রেসের ইশতেহারের খসড়া কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক কেই রাধাকৃষ্ণ (K E Radhakrishna) বুধবার সংবাদ মাধ্যমকে বলেন, ৫টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বছরে ৫০ হাজার কোটি টাকার বেশি খরচ হবে না।

Published by:

Share Link:

More Releted News:

ডাম্পার-বোলেরো সংঘর্ষে ঝলসে মৃত ৩, জখম ৫

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ