লোকসভার অধ্যক্ষ পদ নিয়ে মাস্টারস্ট্রোক কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা অধিবেশন শুরুর আগে ফের মাস্টারস্ট্রোক দিল কংগ্রেস। জানা যাচ্ছে, কংগ্রেসের তরফে তেলুগু দেশম পার্টিকে প্রস্তাব দেওয়া হয়েছে, চন্দ্রবাবু নাইডুর তেলগু দেশম পার্টি যদি লোকসভার অধ্যক্ষ পদে কাউকে দাঁড় করায়, তাহলে তাঁকে সমর্থন করতে চলেছে কংগ্রেস। সম্প্রতি একটি সূত্র মারফত এই তথ্য জানা গিয়েছে।

এদিন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা অংশুমান সাই নেহরু একটি টুইট করেন। সেই টুইটে তিনি লেখেন, ‘সূত্র মারফত জানা যাচ্ছে, তেলুগু দেশম পার্টি লোকসভার অধ্যক্ষ পদ নেওয়ার ব্যাপারে আগ্রহী। তেলুগু দেশম পার্টি যদি লোকসভার অধ্যক্ষ পদের জন্য কাউকে দাঁড় করায়, তাহলে তাঁকে সমর্থন করতে চলেছে কংগ্রেস।‘ যদিও এই বিষয়ে অবশ্য কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, লোকসভা ভোটে ফল প্রকাশের পর অধ্যক্ষের পদে কে বসতে পারেন, তা নিয়ে এনডিএ-এর মধ্যে আলোচনা শুরু হয়েছে। অধ্যক্ষ পদটি তেলুগু দেশম পার্টি নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে জেডিইউ-ও এই পদটি নেওয়ার ব্যাপারে আগ্রহী। তবে বিজেপি অবশ্য এখনও অধ্যক্ষের পদটি নিজেদের দখলে রাখতে চাইছে। শোনা যাচ্ছে, বিজেপি অন্ধ্রপ্রদেশের সাংসদ ডি পুরান্ডেশ্বরীকে লোকসভার অধ্যক্ষ করার ব্যাপারে আগ্রহী। জানা যাচ্ছে, পুরান্ডেশ্বরীর সঙ্গে সম্পর্ক ভালো নয় তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর। ফলে পুরান্ডেশ্বরীকে লোকসভার অধ্যক্ষ করা হলে টিডিপি কতটা সমর্থন করবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে শেষ পর্যন্ত লোকসভার অধ্যক্ষ কোনও দলের থেকে হয়, এখন সেটাই দেখার।

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ