মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল ও গান্ধিনগর: মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা আসন ধরে রাখল কংগ্রেস। সদ্য সমাপ্ত উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিংহ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশুতোষ তিওয়ারিকে ৬,০১৬ ভোটে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে গুজরাতের মঞ্জালপুর বিধানসভা আসন ধরে রাখতে সমর্থ হয়েছে পদ্ম শিবির। ওই আসনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রভাই (সতীশ) পটেল কংগ্রেস প্রার্থী ভিখাভাই রবারিকে ৩০ হাজার ৬৩০ ভোটে হারিয়ে দিয়েছেন।

২০২২ সালের বিধানসভা ভোটে দাতিয়া আসনে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে হারিয়ে জয়ী হয়েছিলেন কংগ্রেসের রাজেন্দ্র সিংহ ভারতী। চলতি বছরের এপ্রিলে প্রতারণা সংক্রান্ত এক মামলায় দিল্লির এক আদালত রাজেন্দ্র ভারতীকে তিন বছরের সাজা শুনিয়েছিল। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, বিধায়ক পদ হারাতে হয়েছিল ভারতীকে। তাই উপনির্বাচনের আয়োজন করা হয়েছিল। কংগ্রেসের তরফে দাঁড় করানো হয়েছিল ঘনশ্যাম সিংহকে। বিজেপির তরফে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে টিকিট দেওয়া হয়নি। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছিল অভিষেক তিওয়ারিকে। দলের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন নরোত্তমের অনুগামীরা। গত ৩০ জুলাই দাতিয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে ৭১.৪৪ শতাংশ ভোট পড়েছিল।  সোমবার (৩ অগস্ট) ভোটগণনার শুরু থেকেই ‘কাঁটে কি টক্কর’ চলছিল কংগ্রেস ও বিজেপি প্রার্থীর মধ্যে। তবে শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হেসেছেন কংগ্রেস প্রার্থী।

অন্যদিকে, গুজরাতের মঞ্জালপুর আসন বরাবরই বিজেপির দুর্গ হিসেবে পরিচিত। ২০২২ সালের ভোটে লক্ষাধিক ভোটে জয়ী হয়েছিলেন পদ্ম শিবিরের প্রার্থী যোগেশ পটেল। জয়ের হ্যাটট্রিক করেছিলেন তিনি।  তাঁর মৃত্যুর কারণে ৩০ জুলাই ভোট নেওয়া হয়েছিল। এদিন ভোট গণনা শুরুর পরে চার রাউন্ড পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলছিল কংগ্রেস ও বিজেপি প্রার্থীর মধ্যে। তবে পঞ্চম রাউন্ড থেকে এগিয়ে যেতে থাকেন বিজেপি প্রার্থী সতীশ পটেল। ভোট গণনা যত গড়িয়েছে ততই ব্যবধান বেড়েছে তাঁর। শেষ পর্যন্ত ৩০ হাজার ৬৩০ ভোটে জয়ী হয়েছেন তিনি।

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC