নির্বাচনে হাতেখড়ি! মা-ভাইকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন প্রিয়াঙ্কা গান্ধি

এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে একটি ‘রোড শো’ করেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন ওয়েনাডের প্রাক্তন সাংসদ তথা তাঁর ভাই রাহুল গান্ধিও। গতকাল মঙ্গলবারই মা ও দাদার সঙ্গে ওয়েনাডে পৌঁছেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতিতে অনেক আগেই পা দিয়েছেন কংগ্রেস-নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। দাদা-দলের হয়ে বহু নির্বাচনী প্রচারও সেরেছেন তিনি। কিন্তু নির্বাচনী প্রচারই সার, কিন্তু আগে কখনও নির্বাচনে লড়েননি প্রিয়াঙ্কা গান্ধি। অবশেষে এবার নির্বাচনে লড়ার মনস্থির করেছেন প্রিয়াঙ্কা গান্ধি। আর তাঁর হাতেখড়ি হতে চলেছে। ভাই রাহুল গান্ধির প্রাক্তন এলাকা থেকেই নির্বাচনী লড়াই করতে প্রস্তুত প্রিয়াঙ্কা গান্ধি। বুধবার (২৩ অক্টোবর) কেরলের ওয়ানাডে লোকসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়ে পাকাপাকিভাবে নির্বাচনী রাজনীতিতে নেমে পড়লেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

হ্যাঁ, কেরলের ওয়েনাডের প্রাক্তন সাংসদ ছিলেন রাহুল গান্ধি। চব্বিশের লোকসভা ভোটে ওয়ানাডে এবং উত্তরপ্রদেশের রায়বরেলী উভয় স্থান থেকেই লড়েছিলেন রাহুল। আর দু’টি আসন থেকেই সাড়ে তিন লক্ষের বেশি ভোটের ব্যবধানে জিতেছিলেন রাহুল। আর দাদার সঙ্গে উভয় লোকসভা কেন্দ্র থেকেই প্রচার চালিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধি। তবে ভোটে জেতার পর গত ১৭ জুন রায়বরেলীর সাংসদ হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর ওয়ানাডের সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন, প্রিয়াঙ্কা ওই আসনে উপনির্বাচনে লড়বেন। অবশেষে উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই কংগ্রেসের তরফ থেকে ওয়ানাডে্র প্রার্থী হিসাবে প্রিয়ঙ্কার নাম ঘোষণা করা হয়।

এদিন মা সনিয়া গান্ধী, ভাই রাহুলকে সঙ্গে নিয়েই মনোনয়ন জমা দিলেন প্রিয়াঙ্কা গান্ধি। তাঁর সঙ্গে আরও ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে। এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে একটি ‘রোড শো’ করেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন ওয়েনাডের প্রাক্তন সাংসদ তথা তাঁর ভাই রাহুল গান্ধিও। গতকাল মঙ্গলবারই মা ও দাদার সঙ্গে ওয়েনাডে পৌঁছেছেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার আগে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকও সারেন তাঁরা। উল্লেখ্য,  উপনির্বাচনে ওয়েনাড়ে প্রিয়াঙ্কার প্রতিদ্বন্দ্বিরা হলেন প্রাক্তন বিধায়ক তথা সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যন মোকেরি এবং বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাস। ওয়ানাডে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে। গণনা আগামী ২৩ নভেম্বর।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ