মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশে রাজ্যসভা নির্বাচনের আগেই জোর ধাক্কা খেল কংগ্রেস। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল হলফনামায় তথ্য লুকানোর অপরাধে কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজ করে দিলেন রিটার্নিং অফিসার। ফলে রাজ্যের তৃতীয় আসনেও বিজেপি প্রার্থীর জয় সুনিশ্চিত হল।

আগামী ১৮ জুন রাজ্যের তিন রাজ্যসভা আসনে ভোট হওয়ার কথা। বিধায়ক সংখ্যার নিরিখে তিন আসনের দুটিতে বিজেপি এবং একটিতে কংগ্রেসের জয় সুনিশ্চিত ছিল। কংগ্রেসের তরফে তামিলনাডুর নেত্রী মীনাক্ষী নটরাজনকে দাঁড় করানো হয়েছিল। কিন্তু তিনি প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় ফৌজদারি মামলার কথা লুকিয়ে গিয়েছেন বলে রিটার্নিং অফিসারের কাছে আপত্তি জানান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও রাকেশ সিংহ। তাঁদের বক্তব্য ছিল, হলফনামায় কংগ্রেস প্রার্থি তাঁর নামে হায়দরাবাদের এক আদালতে দায়ের করা ফৌজদারি মামলার তথ্য গোপন করেছেন।

ওই আপত্তির প্রেক্ষিতে আজ মঙ্গলবার (৯ জুন) সন্ধে ছয়টার সময়ে এ বিষয়ে নিজের বক্তব্য জানানোর জন্য মীনাক্ষী নটরাজনকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন রিটার্নিং অফিসার। নির্দেশ পেয়ে রিটার্নিং অফিসারের সামনে হাজির হয়েছিলেন কংগ্রেস প্রার্থী। কিন্তু তাঁর বিরুদ্ধে বিজেপির তরফে যে আপত্তি জানানো হয়েছিল, তা নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন মীনাক্ষী, তাতে সন্তুষ্ট হননি রিটার্নিং অফিসার। ফলে কংগ্রেস প্রার্থীর প্রার্থীপদ খারিজ করে দেন। এর ফলে তৃতীয় আসনে বিজেপি প্রার্থী মহেশ কৈবতের জয় নিশ্চিত হয়ে গেল। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস প্রার্থী আদালতের দ্বারস্থ হতে পারেন বলে জানা গিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কোনও ঘোষণা হয়নি।

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ