ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে হাঁটার সময় হৃদ্‌‌রোগে মৃত্যু কংগ্রেস সাংসদের

সাংসদ সান্তোখ সিংহ চৌধুরি (Santokh Singh Chowdhury) শনিবার সকালে পঞ্জাবের ফিল্লৌরে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে হৃদ্‌‌রোগে আক্রান্ত হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) রাহুল গান্ধির (Rahul Gandhi) সঙ্গে হাঁটার সময় হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস সাংসদের। জলন্ধরের কংগ্রেস সাংসদ সান্তোখ সিং চৌধুরি (Santokh Singh Chowdhury) শনিবার সকালে পঞ্জাবের ফিল্লৌরে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে হৃদ্‌‌রোগে আক্রান্ত হন।

শনিবার পঞ্জাবে রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় অংশ নেন জলন্ধরের সাংসদ। এদিন সকালে যাত্রায় হাঁটতে হাঁটতে আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। বিষয়টি দেখে কংগ্রেস নেতাদের মধ্যে কয়েকজন দাঁড়িয়ে পড়েন হাঁটতে হাঁটতে। একটু সামনেই ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বিষয়টি দেখে দাঁড়িয়ে পড়েন। পিছনের দিকে এগিয়ে যান তিনি। এরপর দ্রুত যাত্রার সঙ্গে থাকা অ্যাম্বুলেন্সে তোলা হয় তাঁকে। চিকিৎসার জন্য লুধিয়ানার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় কংগ্রেস সাংসদকে। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কংগ্রেস সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (CM Bhagwant Mann)। শনিবার টুইটারে ভগবন্ত লিখেছেন, ‘জলন্ধরের কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ চৌধুরির অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তিতে রাখুন।’

দলের সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সন্তোখ সিং চৌধুররির মৃত্যু দলের বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন তিনি। শনিবার টুইটারে কংগ্রেসে সভাপতি লিখেছেন, ‘আমাদের সাংসদ, শ্রী সন্তোখ সিং চৌধুরির অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর চলে যাওয়া দল ও সংগঠনের জন্য বড় ক্ষতি। এই শোকের মুহুর্তে, তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি সমবেদনা। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত