উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের রাজনীতিতে বড়সড় চমক।  নাগপুরে বিজেপির গড়ে অপ্রত্যাশিত জয়  পেল কংগ্রেস। এমএলসি নির্বাচনে আরএসএসের সদর দফতর নাগপুরে বিজেপিকে হারিয়ে মহারাষ্ট্র বিধান পরিষদের আসন ধরে রেখেছে হাত শিবির। জয়ী হয়েছেন কংগ্রেস নেতা অভিজিৎ বনজারি। বিজেপি প্রার্থীকে ৩,২৭১ ভোটে পরাজিত করেছেন। এই জয়ের ফলে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির রাজনৈতিক গড়ে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। অন্যদিকে, নির্বাচনের ফল প্রকাশের আগেই কংগ্রেসকে কটাক্ষ করে পোস্ট করা বিজেপি নেতাদের পাল্টা আক্রমণ শানানোর সুযোগ ছাড়েনি হাত শিবির।  

নাগপুরের এই আসনের ভোট গণনা মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শুরু হয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে শেষ হয়েছে। কংগ্রেস বর্তমান এমএলসি অভিজিৎ বনজারিকে প্রার্থী করেছিল, যিনি ৬৭,২৩১ ভোট পেয়েছেন। বিজেপি প্রাক্তন বিধায়ক সুধাকর কোহালেকে প্রার্থী করেছিল, যিনি ৬৩,৯৬০ ভোট পেয়েছেন। ফল প্রকাশের আগে কংগ্রেসকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজমাধ্যমে লেখেন, ‘চার বড় রাজ্যের ২৮ আসনে বিধান পরিষদ নির্বাচন হল। ব্যালট পেপারেই ভোট হয়েছে। বলুন তো কংগ্রেস কটা আসনে জিতল?’ তারপর বৃহস্পতিবার জয় নিশ্চিত হতেই খোঁচার জবাব দিয়েছে কংগ্রেস। খোদ প্রধানমন্ত্রীর উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেছে, ‘বলুন তো নাগপুরে কে জিতল?’   

আরও পড়ুন: শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

নাগপুরে কংগ্রেসের এই জয় বিরোধী শিবিরের মনোবল বাড়িয়েছে। বিশেষ করে বিজেপির শক্ত ঘাঁটিতে জয় পাওয়ায় রাজনৈতিক মহলে এই ফলাফলের গুরুত্ব আরও বেড়েছে। মহারাষ্ট্র কংগ্রেসের তরফে বিজেপিকে আরও কটাক্ষ করে বলা হয়েছে, নাগপুরের ফলাফল কেবল শুরু। ২০২৯ সালের নির্বাচনে বিজেপিকে আরও বড় রাজনৈতিক ধাক্কার মুখে পড়তে হতে পারে বলেও দাবি করেছে হাত শিবির। উল্লেখ্য, ২০২০ সালেও নাগপুরের এই আসন থেকে জিতেছিলেন কংগ্রেস অভিজিৎ। তবে তারপর এই আসন বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছিল।  

 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির