ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল্পনা ছিলই। অষ্টাদশ ব্রিকস সম্মেলনে নাম না করে আমেরিকাকে বার্তা দেবে ভারত, চিন ও রাশিয়া। বিশেষ করে অনৈতিক শুল্ক চাপানো ও গোটা বিশ্বের উপর খবরদারি চালানো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ ছিলই ব্রিকস গোষ্ঠীর দেশগুলির মধ্যে। তার বহিঃপ্রকাশ ঘটল ভারতে অনুষ্ঠিত এবারের ব্রিকস সম্মেলনে। আজ, শনিবার ব্রিকস গোষ্ঠীর দেশগুলি যৌথ ঘোষণা নিয়ে ঐকমত্য হয়েছে। সেই সংক্রান্ত একটি প্রস্তাবও পাশ করা হয়। তাতে একাধিক বিষয়ের পাশাপাশি আমেরিকার শুল্কনীতি নিয়ে তীব্র নিন্দা জানানো হয়। ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেনের উপরে জোর দেওয়ার কথা জানায় ভারত। তাতে সম্মতি দেয় ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি। এরই সঙ্গে ব্রিকস সম্মেলনে পহেলগাঁও হামলার বিষয়ে তীব্র নিন্দা প্রস্তাব পাশ করে ভারত।

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি যে ঘোষণাপত্র রেখেছিল। তাতে সর্বসম্মতিতে ঐকমত্য হয়েছে সকলেই। ঘোষণাপত্র অনুযায়ী ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি ঐকমত্য হয়েছে, যুদ্ধ কোনওদিন সমস্যা সমাধানের পথ হতে পারে না। এতে অশান্তি দ্বিগুণ বৃদ্ধি পায়, যার ভুক্তভোগী হয় গোটা বিশ্ব। আলোচনা এবং কূটনৈতিক পথই দীর্ঘমেয়াদি অগ্রগতির সবচেয়ে কার্যকর রাস্তা বলে মনে করছে দেশগুলি। সন্ত্রাসবাদ নিয়ে একই অবস্থানে এসেছে ব্রিকস সদস্যভুক্ত দেশগুলি। জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দেওয়া হয়েছে ঘোষণাপত্রে। তাতে পহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও সন্ত্রাসবাদ নিয়ে কোনও দেশের নাম উল্লেখ করা হয়নি।

আরও পডুন:  ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

শুল্ক নিয়ে ঘোষণাপত্রে বলা হয়েছে, বাণিজ্য বিষয়ে জোর করে শুল্ক চাপানো আদপে আন্তর্জাতিক বাণিজ্যনীতির বিরুদ্ধে। ঘোষণাপত্রে আন্তর্জাতিক আইনের পরিপন্থী একতরফা ও জবরদস্তিমূলক পদক্ষেপ আরোপের বিষয়টিও নিন্দা করা হয়েছে। সঙ্গে ভারত, ইন্দোনেশিয়া সহ একাধিক দেশ ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেনের উপরে জোর দেওয়ার কথা জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করেছে। সংলাপ, কূটনীতি, বহুপাক্ষিকতা ও সংঘাত প্রতিরোধের উপর গুরুত্বারোপ এবং একই সঙ্গে একতরফা বাণিজ্যে পদক্ষেপ, জবরদস্তিমূলক কাজ, পারমাণবিক ঝুঁকি ও আন্তর্জাতিক ব্যবস্থার সম্মুখিন চ্যালেঞ্জগুলির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ঘোষণাপত্রে।

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি