ফাঁসির বিকল্প খুঁজতে কমিটি গঠনের কথা বিবেচনা করা হচ্ছে, শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

মঙ্গলবার সর্বোচ্চ আদালতে এ কথা জানিয়েছে কেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুদণ্ডের সাজা হিসাবে ফাঁসির বিকল্প খুঁজতে বিশেষজ্ঞদের একটি কমিটি গঠনের কথা বিবেচনা করা হচ্ছে বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র সরকার। মঙ্গলবার সর্বোচ্চ আদালতে এ কথা জানিয়েছে কেন্দ্র।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Chief Justice D Y Chandrachud) এবং বিচারপতি জেবি পারদিওয়ালার (Justice J B Pardiwala) বেঞ্চে এদিন এই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির বেঞ্চকে এদিন কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারমণি (Attorney General R Venkataramani) জানিয়েছেন যে সরকার বিশেষজ্ঞদের কমিটি গঠনের বিষয়টি বিবেচনা করছে এবং আলোচনা চালিয়ে যাচ্ছে। কেন্দ্রের প্রধান আইন কর্তা শীর্ষ আদালতে আরও বলেন, প্রস্তাবিত প্যানেলের জন্য নাম চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে, পরে এই বিষয়ে তিনি প্রতিক্রিয়া জানাতে পারবেন। এরপর আদালত জানিয়ে দেয়, গ্রীষ্মকালীন ছুটির পরে একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হবে।

উল্লেখ্য চলতি বছরে গত ২১ মার্চ সুপ্রিম কোর্ট ফাঁসির বদলে মৃত্যুদণ্ড কার্যকর করার ‘কম যন্ত্রণাদায়ক এবং মর্যাদাপূর্ণ’ পদ্ধতি খোঁজার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চ মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও পরামর্শ দেয় কেন্দ্রকে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা