এই মুহূর্তে

বিহারের মহিলাকে মারধর করছে পুলিশ, ভাইরাল ভিডিও

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশ অফিসারের হাতে মার খাচ্ছেন এক মহিলা ।  ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারি জেলার সুরসান্দ এলাকায়। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।  সেই ভিডিওতে দেখা গিয়েছে, সুরসান্দ থানার ইন্সপেক্টর রাজ কিশোর সিং প্রকাশ্যে লাঠি দিয়ে এক মধ্যবয়সী মহিলাকে আঘাত করছেন। স্থানীয়দের দাবি, পুলিশের লাঠি দিয়ে মেরে ওই মহিলা আহত করেন।

পরে তাকে চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা। জানা গিয়েছে,  সুরসান্দ থানার ইন্সপেক্টর রাজ কিশোর সিং রাস্তায় ঝগড়া করা দুই মহিলাকে সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। এই ঘটনার জেরে থানার বাইরে ট্র্যাফিক জ্যাম সৃষ্টি হয়। তখনই পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করা শুরু করেন।

এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,’ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই সুরসান্দ থানায় নিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্ত এবং ভিডিওর সত্যতা যাচাই য়ের জন্য একজন সাব-ডিভিশনাল পুলিশ অফিসারকে মনোনীত করা হয়েছে।‘ ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে সুরসান্দ এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। শুধু তাই নয় পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করা শুরু করেছে স্থানীয়রা। তবে কেন পুলিশ আচমকাই লাঠি চার্জ করা শুরু করে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪৫ বছরের মধ্যে প্রথমবার মুম্বই পুর নিগমে সবচেয়ে বড় দল বিজেপি, কে হচ্ছেন মেয়র?

৭০ হাজার টাকা হোন্ডা সিটি কিনে লাখ টাকার জরিমানা, মাথায় হাত পড়ুয়ার

মহারাষ্ট্রের জলগাওয়ের পুর ভোটে জয়ী ছেলে, স্বামী ও শাশুড়ি, আনন্দে যা করলেন মহিলা…

‘ঠিক কেরালা স্টোরির প্রতিচ্ছবি’, জোর করে হিন্দু বান্ধবীকে বোরখা পরিয়ে দিল মুসলিম ছাত্রীরা, বিতর্ক

একঘরে করেছে সমাজ, HIV সংক্রমিত মায়ের মৃতদেহ আগলে ১০ বছরের শিশু

মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির কাঁচ ভেঙে ঢুকে পড়ল বিশালাকায় নীলগাই, মায়ের কোলেই মৃত্যু শিশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ