‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

অনলাইন গেমে 'খিলাড়ি' অক্ষয় কুমারের ১৩ বছর বয়সী মেয়ের কাছে 'নগ্ন' ছবির আবদার। অবশেষে দীর্ঘ তদন্তের পর সাফল্য পেল মহারাষ্ট্র সাইবার বিভাগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইন গেমে ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের ১৩ বছর বয়সী মেয়ের কাছে ‘নগ্ন’ ছবির আবদার। অবশেষে দীর্ঘ তদন্তের পর সাফল্য পেল মহারাষ্ট্র সাইবার বিভাগ। প্রথম অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত বছরের অক্টোবরে, মুম্বইয়ের রাজ্য পুলিশ সদর দফতরে আয়োজিত সাইবার সচেতনতার একটি ইভেন্টে গিয়ে অক্ষয় কুমার বেদনাদায়ক অভিজ্ঞতাটি শেয়ার করেছিলেন।

সেখানেই তিনি জানিয়েছিলেন, ‘একবার অনলাইন হয়রানির শিকার হয়েছিল আমার মেয়ে নিতারা। সে একটি ভিডিও গেম খেলছিল। কিছু ভিডিও গেম এমন রয়েছে, যা আপনি যে কারও সঙ্গে খেলতে পারেন, সে আপনার পরিচিত নাও হতে পারে। সম্পূর্ণ অপরিচিত হতে পারে। খেলার সময়, ‘ধন্যবাদ, এটা দারুণ ছিল’ বা ‘তুমি খুব ভাল করছো’ এর মতো বার্তাও পাঠানো যায়, যা খুবই সৌজন্যমূলক বার্তা। তবে খেলার সময়ে হঠাৎই অপরিচিত একজন ব্যক্তি আমার মেয়েকে জিজ্ঞাসা করেন যে, ‘আপনি কোথা থেকে?’ তখন নিতারা লেখে, ‘মুম্বই’। তারপরে সেই ব্যক্তি তাঁকে বলেন, ‘খুব ভাল খেলেছো। তুমি খুব ভাল করেছো। যা তখনকার জন্যে নিতারার কাছে খুবই সৌজন্যমূলক, সম্মানজনক মনে হয়েছিল।’ কিন্তু এরপরেই পরিস্থিতির ছন্দপতন হয়।

অভিনেতা বিষয়টি বর্ণনা করতে গিয়ে বলেন, ‘কথোপকথনের সময় ওই ব্যক্তি আমার ১৩ বছর বয়সী মেয়েকে জিজ্ঞাসা করে, সে ছেলে না মেয়ে। তখন নিতারা না বুঝেই উত্তর দিয়েছিল, ‘মেয়ে’। এভাবেই কথা চলতে থাকে তাদের। এরপর, সে একটি বার্তা পাঠায়। যেখানে লেখা ছিল, ‘তুমি কি তোমার একটি নগ্ন ছবি আমাকে পাঠাতে পারবে?’ বার্তাটি পেয়েই আমার মেয়ে ঘাব্‌ড়ে যায়, ব্যক্তির সঙ্গে কথোপকথন বন্ধ করে দেয়। সে আমার স্ত্রীকে জানায়। তবে এটাই আমার মেয়ের ভাল সিদ্ধান্ত ছিল যে, সে ভয় না পেয়ে ওর মাকে সমস্ত বিষয়টি জানিয়েছিল। এটাও সাইবার অপরাধের একটি অংশ। প্রতিদিন মানুষ ও শিশুরা এতে প্রভাবিত হচ্ছে। প্রলোভনের শিকার হয়ে নগ্ন ছবি দিয়ে দিচ্ছে এবং তা দেখিয়ে চাঁদাবাজি করছে অপরাধীরা। আত্মহত্যার অনেক ঘটনাও ঘটে। ডিজিটাল বিশ্বে আমাদের সন্তানদের এসব বিষয়ে জানাটা খুবই জরুরি।’ এরপর তিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কাছে আরও আবেদন করেন যে, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল জগতে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়াতে স্কুলগুলির সাপ্তাহিক ক্লাস নেওয়া উচিত। যাই হোক, এই ঘটনার প্রকাশ্যে আসার ৭ মাস পরে অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

রামমন্দিরের ট্রাস্টের CEO পদে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন প্রাক্তন আইপিএস আধিকারিকরা

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

বৃহস্পতির কৃপায় অগস্টে ভাগ্যোদয় ৬ রাশির! জীবনে আসবে শুভ পরিবর্তন

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ব্লাড প্রেশার বাড়লে নুন খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত? জেনে নিন কি বলছে গবেষণা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস