আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

অরুণাচল ও সিকিমের ভোট গণনা ৪ জুন নয়, তবে কবে?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা কিংবা বিধানসভার ভোট যে নির্বাচন কমিশনের কাছে খেলা ছাড়া আর কিছু নয়, ফের এক বার প্রমাণিত। সিকিম ও অরুণাচল চলতি বিধানসভার মেয়াদ কবে শেষ হচ্ছে সেই তথ্যই ছিল না প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে। শনিবার সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভার ভোট নির্ঘন্ট ঘোষণা করতে জানিয়েছিলেন ৪ জুন লোকসভার সঙ্গেই দুই রাজ্য বিধানসভার ভোট গণনা হবে। অথচ দুই রাজ্যে ওই দিন ভোট গণনা হলে সাংবিধানিক সঙ্কট তৈরি হতো। শেষ মুহুর্তে ওই চরম ভুল বুঝতে পেরে রবিবার দুপুর ওই দুই রাজ্যের ভোট গণনা দুই দিন এগিয়ে এনেছেন কমিশন কর্তারা। ৪ জুনের পরিবর্তে আগামী ২ জুন দুই রাজ্যে বিধানসভার ভোট গণনা হবে ২ জুন। আর কমিশনের এমন চরম ভুলের কথা জানাজানি হতেই অনেকে কটাক্ষের সুরে বলেছেন, ‘অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে বসালে এমনই ঘটবে।’

অরুণাচল ও সিকিমের চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ জুন। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, ওই দিনের মধ্যেই নয়া বিধানসভার সদস্যদের নামে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করতে হবে। কিন্তু শনিবার প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন দুই রাজ্যে ৪ জুন লোকসভার সঙ্গে ভোট গণনা হবে। ওই ঘোষণা শুনেই দুই রাজ্যের বিধানসভা সচিবালয়ের আধিকারিকরা বিস্মিত হন। দিল্লিতে নির্বাচন সদনের কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।

শেষ পর্যন্ত এদিন নিজেদের ভুল সংশোধন করে দুই রাজ্যের বিধানসভার ভোট গণনার দিন পরিবর্তন করেছেন নির্বাচন কমিশনের কর্তারা। কমিশনের সচিব সঞ্জীব কুমার প্রসাদের স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়েছে, দুই রাজ্যে ভোট গণনা ৪ জুনের পরিবর্তে ২ জুন হবে। তবে দুই রাজ্যের লোকসভার ভোট গণনা হবে ৪ জুনই। উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল প্রথম দফাতেই সিকিম ও অরুণাচল প্রদেশে বিধানসভার সঙ্গে লোকসভার নির্বাচন হবে।

Published by:

Share Link:

More Releted News:

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

ঘোড়া-হেলিকপ্টার নয়, ৭৩ বছর বয়সে পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলেন বৃদ্ধা

টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ