Loading live market data...
Loading active stocks...
Connecting...

ছত্তিশগড়ে ঘর থেকে উদ্ধার কিশোরী সন্তান-সহ দম্পতির ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল  কিশোরী সন্তান-সহ দম্পতির। এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে । পুলিশের ধারণা, ওই তিনজন আত্মহত্যা করে মারা গিয়েছেন। জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তি এক ইস্পাত ব্যবসায়ীর ড্রাইভার হিসাবে কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় টিকরাপাড়া থানার অন্তর্গত বিএসইউপি কলোনির একটি ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃতরা হলেন, বছর ৪৮-এর লক্ষনলাল সেন, বছর ৪২- এর রানু সেন এবং মেয়ে পায়েলকে।

প্রতিবেশীরা লক্ষনলাল সেনের  বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় তাঁরা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। তারপরেই পুলিশ এসে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনা নিয়ে রায়পুরের পুলিশ জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, দু-তিন দিন আগে এই তিনজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। “ বর্তমানে ওই তিন জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

সেই ময়নাতদন্তের রিপোর্ট দেখেই বোঝা যাবে তাদের মৃত্যু কি করে হয়েছে । ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে নিহতের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। তবে কেন এই পরিবারের সকলে আত্মহত্যা করল তা উঠছে প্রশ্ন। এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই পুরো ঘটনাটি নিয়ে রায়পুরের পুলিশ দায়ের করেছে মামলা।

দেশের মধ্যে সেরা ৫ গনপতি বাপ্পার মন্দির! জানেন কী কোথায় ?

ঘামাচির অত্যাচারে অতিষ্ঠ ? জেনে নিন কিছু ঘরোয়া উপায়

জেনে নিন ভিটামিন সি সম্পর্কে অজানা তথ্য

শপথ নেওয়ার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে দেখা করলেন বিজয়

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

স্যামসাংয়ের বিরুদ্ধে দেড় কোটি ডলারের মামলা ডুয়া লিপার

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক কর্মী, ব্যাপক চাঞ্চল্য নদিয়ায়

বিশেষ একজনের পরামর্শ সবকিছু বদলে দিয়েছে, ঝড়ো অর্ধশতরানের রহস্য জানালেন উর্ভিল