দেশে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬০ জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন দিন বেড়ে চলেছে করোনা সংক্রমণ। তারসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬০ জন এবং প্রাণ হারিয়েছেন ২ জন। তাঁরা কেরালা এবং কর্ণাটকের বাসিন্দা।  বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ৪,৪২৩।  

গত ৫ ডিসেম্বর থেকে দেশে বেড়ে চলছে করোনা সংক্রমণ। শুধু  করোনা নয় দেশে বেড়ে চলেছে সাব-ভ্যারিয়েন্ট জেএন. ১ । দেশে এখনও পর্যন্ত করোনার নয়া সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৫১১জন। কর্ণাটকের বাসিন্দারাই সবথেকে বেশি আক্রান্ত  হয়েছেন। করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট হু হু করে ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে বেড়ে চলেছে আতঙ্ক। কিন্তু করোনার নয়া এই সাব-ভ্যারিয়েন্ট খুব একটা ক্ষতিকারক নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই উদ্বেগ কিছুটা হলেও কম।  পাশাপাশি এই  সাব-ভ্যারিয়েন্টের জন্য নিতে হবে ভ্যাকসিনও।

প্রসঙ্গত, শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কেরল-সহ একাধিক রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর সোমবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। শুধু তাই নয় করোনার জেএন-১ সাব-ভ্যারিয়েন্টের জন্য রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের দিকে নজর রাখতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। ইতিমধ্যেই  হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড, অক্সিজেন বেড, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের নির্দেশ দেওয়া হয়েছে।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই