পাঠ্য বই থেকে নাম বাদ দেওয়ার জন্য NCERT-কে চিঠি ৩৩ বিশিষ্ট শিক্ষাবিদের

গত সপ্তাহেই নাম বাদ দেওয়ার দাবি জানিয়ে চিঠি দিয়েছিলেন যোগেন্দ্র যাদব ও সুহাস পালশিকর।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি জমানায় দেশের শিক্ষা ব্যবস্থার হিন্দুত্বায়নের অভিযোগ উঠেছে পাঠ্যপুস্তক প্রণয়নের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (এনসিইআরটি) বিরুদ্ধে। সিলেবাস থেকে দেশের প্রকৃত ইতিহাস মুছে দিয়ে নতুন করে ইতিহাস শেখানোর মতো অভিযোগ উঠেছে। কিন্তু শিক্ষার গৈরিকীকরণের অংশ হতে চান না দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা। তাই পাঠ্যবই থেকে তাঁদের নাম বাদ দেওয়ার জন্য এনসিইআরটি অধিকর্তা ডি পি সাকলানিকে বৃহস্পতিবার চিঠি দিলেন ৩৩ শিক্ষাবিদ।

কয়েক দিন আগেই সিলেবাস বিকৃতির অভিযোগ তুলে রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে তাঁদের নাম বাদ দেওয়ার জন্য এনসিইআরটির অধিকর্তাকে চিঠি দিয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞানের দুই বিশেষজ্ঞ সুহাস পালশিকর এবং যোগেন্দ্র যাদব। চিঠিতে দুই বিশিষ্ট গবেষক লিখেছিলেন, তাঁদের সঙ্গে পরামর্শ না করেই সিলেবাস বদলে হওয়া হয়েছে। এমন বেশ কয়েকটি অধ্যায় বাদ দেওয়া হয়েছে যা পড়ুয়াদের জানা জরুরি ছিল। তাই ওই সমস্ত বইয়ে নিজেদের নাম রেখে তাঁরা কেউই বিড়ম্বনায় পড়তে চান না।

যোগেন্দ্র যাদব ও সুহাস পালশিকরের পরে এবার এক সঙ্গে ৩৩ শিক্ষাবিদ চিঠি দিয়েছেন এনসিইআরটিকে অধিকর্তাকে। চিঠিতে সই করেছেন ভানুপ্রতাপ মেহতা, সব্যসাচী বসু রায় চৌধুরী, রাজীব ভার্গব, দ্বৈপায়ন ভটাচার্য, কান্তিপ্রসাদ বাজপাই, মালিনী ঘোষ, মণীশ জৈনরা. চিঠিতে তাঁরা লিখেছেন, ‘সম্মিলিতভাবে আমরা দেশের শিক্ষা ব্যবস্থায় যে অবদান রাখার চেষ্টা করেছিলাম তা বিপদের মুখে এসে দাঁড়িয়েছে।’

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল