চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আদর পুনাওয়ালার পরিচয় দিয়ে সেরাম থেকে কোটি টাকা তুলে গায়েব

নিজস্ব প্রতিনিধি,পুনে: নিজেকে সেরামকর্তা আদর পুনাওয়ালার পরিচয় দিয়ে এক ব্যক্তি কোটি টাকা তুলে ভ্যানিশ হয়ে গিয়েছেন। অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়া টাকার পরিমাণ ১,০১,০১,৫৫৪। লেনদেন হয়েছে অনলাইনে। টাকা ট্রান্সফার করতে বলা হয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে। সেরামের প্রশাসনিক কর্তারা যখন জানতে পারেন, টাকা পাঠানোর আর্জি জানিয়ে যে নিজেকে আদর পুনাওয়ালার পরিচয় দিয়েছেন, সে আসলে প্রতারক। মারাত্মক ভুল হয়ে গিয়েছে, সেটা বুঝতে পেরে সেরামের তরফ থেকে পুনে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে। তাদের সাইবার অপরাধ দমন শাখা ওই প্রতারককে ধরতে আদাজল খেয়ে মাঠে নেমেছে।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর আর্জি করা হয়েছিল সেরামের ডিরেক্টর সতীশ দেশপাণ্ডের কাছে। আর্জি যেহেতু সেরাম কর্তার তরফ থেকে এসেছে, তাই তিনি আর সেই হোয়াটসঅ্যাপ মেসেজ খতিয়ে না দেখে সংস্থার ফাইনান্স ম্যানেজারকে দ্রুত ওই টাকা রিলিজের নির্দেশ দেন। সেরামের অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে টাকা ওই ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।

ইতোমধ্যে আদর পুনাওয়ালার কানে পৌঁছে যায় এই বিশাল পরিমাণ টাকা লেনদেনের খবর। তিনি সংস্থার বাকি শীর্ষকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানান, বড় ধরনের প্রতারণা হয়েছে। পরে সেরামের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুনে পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখছে হোয়াটসঅ্যাপে বিনিময় হওয়া বার্তা।

পুনে পুলিশের তরফ থেকে এই ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, সেরামের সঙ্গে বড় ধরনের একটি আর্থিক প্রতারনার ঘটনা ঘটেছে। তদন্ত শুরু হয়েছে। অপরাধীকে দ্রুত ধরার চেষ্টা চলছে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ