ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ডানা’, বড় আপডেট দিল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে গভীর নিম্নচাপ। বুধবার সকালেই নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এমনটাই জানালেন ভারতীয় আবহাওয়া দফতরের প্রবীণ বিজ্ঞানী উমাশঙ্কর দাস। তিনি বলেন, ‘গভীর নিম্নচাপটি আজ ভোর সাড়ে পাঁচটায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।‘

পাশাপাশি হাওয়া অফিসের তরফে জানান হয়েছে , ২৪ শে অক্টোবর সকালের মধ্যে শক্তি বাড়িয়ে জোরাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবরের মধ্যে ল্যান্ডফল হতে পারে। সেইসময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ – ২২০ কিলোমিটার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শুক্রবার ভোরে  ওড়িশার ভিতরকণিকা এবং ধামরার কাছে আছড়ে পড়বে ‘ডানা’ । এরপর এই ঘূর্ণিঝড়টি  উত্তর ওড়িশা থেকে পশ্চিমবঙ্গ হয়ে স্থলভাগে প্রবেশ করবে। ২৪ এং ২৫ অক্টোবর জারি  হয়েছে সতর্কতা। 

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ডানার সতর্কতায় শিয়ালদহ শাখায় রাত ৮ টা থেকে  বন্ধ লোকাল ট্রেন

 অন্যদিকে ঘূর্ণিঝড়ের আগেই ওড়িশা সরকার উপকূলীয় অঞ্চল থেকে লোকজনকে অন্যত্র  সরিয়ে নিয়ে যাচ্ছে। রয়েছে ২৮৮ টি উদ্ধারকারী দল।  প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে, বর্তমানে নামান হয়েছে ৫১টি বিপর্যয় মোকাবিলা বাহিনী, ১৭৮টি দমকল বাহিনী দল এবং ওড়িশায় এসে পৌঁছিয়েছে ১৫০ জন এনডিআরএফ কর্মী।  ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বৃহস্পতিবার রাত থেকে বন্ধ থাকছে লোকাল ট্রেন। দিঘা, মন্দারমণি সহ একাধিক উপকূল এলাকা থেকে পর্যটকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ