বিয়ের আসরে কন্যাদানের পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু, শোকের ছায়া বিয়েবাড়িতে

কন্যাদানের পরেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার কামারেড্ডি জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: আনন্দের অনুষ্ঠান নিমিষেই বদলে গেল বিষাদে। বিয়ের রীতি মেনে আনন্দেই মেয়ের পা ধুয়েছিলেন বাবা। কন্যাদানও করেছিলেন। কিন্তু তার পরেই ঘটল সাঙ্ঘাতিক ঘটনা। কন্যাদানের সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন। না আর উঠলেন না। পাড়ি দিলেন না ফেরার দেশে। প্রথমে উপস্থিত আত্মীয়রা কী ঘটেছে তা বুঝতেই পারেননি। যখন বুঝতে পারলেন ততক্ষণে আর কিছু করার ছিল না। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ফলে নিমিষেই বিষাদ ঘিরে ধরল সম্পূর্ণ বিয়েবাড়িকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার কামারেড্ডি জেলার বিকানুরে।

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকানুরের বাসিন্দা কুড়িকালা বালাচন্দ্রনের (৫৬) জেষ্ঠ্য কন্যা কানাকা মহালক্ষ্মীর বিয়ে ছিল। বিয়ের রীতি মেনে মেয়ের পা জল দিয়ে ধুয়ে দিয়েছিলেন। তার পরে কন্যাদানও করেছিলেন। কিন্তু মেয়েকে অন্যের পরিবারে পাঠানোকে মন থেকে হয়তো মেনে নিতে পারেননি। খানিক ক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন বালাচন্দ্রন। আকস্মিক ঘটনায় সবাই হতচকিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই আত্মীয় ও পরিবারের সদস্যরা বালাচন্দ্রনকে নিয়ে এক বেসরকারি হাসপাতালে পৌঁছন। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়ে দেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বালাচন্দ্রন। মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বালাচন্দ্রনের মৃত্যুর খবর পৌঁছতেই বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। যদিও রীতি মেনেই মহালক্ষ্মীর বিয়ে সম্পূর্ণ হয়। যদিও ভগ্ন হৃদয়েই বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকেন বর ও কনের বাড়ির সদস্যরা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে বালাচন্দ্রেনের মর্মান্তিক মৃত্যুর ভিডিও ভাইরাল হয়েছে।

কোজাগরী লক্ষ্মীপুজোয় ভাগ্য বদলাবে কোন রাশির? দেখে নিন রবিবারের রাশিফল

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১