মেধা পাটকরের শাস্তি ঘোষণা পিছিয়ে দিল দিল্লির আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশিষ্ট সমাজকর্মী তথা ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের নেত্রী মেধা পাটকরের শাস্তি ঘোষণা পিছিয়ে দিল দিল্লি আদালত। আজ শুক্রবার (৭ জুন) শাস্তি ঘোষণার কথা ছিল। কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্মা এদিন জানিয়েছেন, আগামী ১ জুলাই রায় ঘোষণা করা হবে।

দিল্লির বর্তমান উপরাজ্যপাল তথা ‘বিজেপি বান্ধব’ হিসাবে পরিচিত বিনয় সাক্সেনার দায়ের করা মানহানির মামলায় গত মাসেই সমাজকর্মী মেধা পাটকরকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। নর্মদা বাঁচাও আন্দোলনের সময় থেকেই মেধার সঙ্গে বিনয় সাক্সেনার ঝামেলার সূত্রপাত। ২০০০ সালে আমদাবাদ ভিত্তিক তথাকথিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাউন্সিল ফর সিভিল লিবার্টিজ’-এর সঙ্গে জড়িত ছিলেন সাক্সেনা। সেই সময় সংবাদমাধ্যমে সংগঠনের তরফে মেধা পাটেকরের ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের বিরোধিতা করে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।

ওই বিজ্ঞাপন নিয়ে সাক্সেনাকে নিশানা করেন মেধা। এমনকি কাপুরুষ বলে আক্রমণও শানান। একাধিক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষা‍ৎকারেও দিল্লির বর্তমান উপরাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। এর পরেই মেধার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন সাক্সেনা। ওই মামলায় ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের নেত্রীকে দোষী সাব্যস্ত ঘোষণা করে আদালত। দোষী সাব্যস্ত হওয়ায় মেধা পাটকরের সর্বোচ্চ শাস্তি দুই বছরের জেল এবং আর্থিক জরিমানা হতে পারে। এদিন দিল্লি লিগাল সার্ভিসেস অথরিটি (ডিএলএসএ) ভিআইআর রিপোর্ট জমা না দেওয়ায় শাস্তি ঘোষণা স্থগিত রাখেন বিচারক।

তেলঙ্গানায় মাদক-বিরোধী অভিযানে উদ্ধার ৩৭২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

উপ-নির্বাচনের প্রচারে আজ রেজিনগর যাচ্ছেন শুভেন্দু অধিকারী

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে