সাতসকালে ভয়ঙ্কর ঘটনা রাজধানী দিল্লিতে, চার তলা থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী দুই পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের শুরুতেই দিল্লিতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। সোমবার সাতসকালে রোহিনীতে একটি পেয়িং গেস্ট (PG) আবাসনের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল দুই পড়ুয়া। জানা গিয়েছে, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (ডিটিইউ) থেকে দুজনে  BBA করছিলেন। এখন পর্যন্ত আত্মঘাতী পড়ুয়াদের পরিচয় জানা যায়নি। এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ।

এই ঘটনা প্রসঙ্গে উচ্চপদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘সোমবার সকালে কে এন কাটজু এলাকার একটি পিজি আবাসন থেকে ঝাঁপ দেয় দুই পড়ুয়া । ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের দল।  তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে  নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এখন পর্যন্ত কোন সুইসাইট নোট উদ্ধার হয়নি।  এই পুরো  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।‘ অন্যদিকে এই পুরো বিষয়টি নিয়ে পিজি কর্তৃপক্ষের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আচমকাই এই ঘটনার জেরে পিজির আবাসনে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া ।

উল্লেখ্য, চলতি বছর জুলাই এবং সেপ্টেম্বর মাসে  দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিটির দুই  পড়ুয়া আত্মহত্যা করেন। আর তাতেই প্রশ্ন উঠেছিল  ন্যাশনাল ল ইউনিভার্সিটির পঠনপাঠন এবং পড়াশোনার পরিবেশ নিয়ে। এই ঘটনার কয়েকমাস ব্যবধানে ফের দিল্লিতে আত্মঘাতী হল দুই পড়ুয়া। তবে কী কারণে রাজধানীতে পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বাড়ছে তা নিয়ে বাড়ছে  জল্পনা।  

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল