২৬ জানুয়ারি লাল কেল্লাতেই হত বিস্ফোরণ, তৈরি ছিল ব্লু প্রিন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি বিস্ফোরণ মামলার এক বড় সত্য প্রকাশ্যে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, মূল সন্দেহভাজন মুজাম্মিল তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন লাল কেল্লায় বিস্ফোরণের আগে সে এবং আত্মঘাতী হামলাকারী উমর নবি লাল কেল্লার রেইকি করেছিল। সূত্রের খবর, মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার ফোনের ডেটা ডাম্প থেকে উদ্ধার করা তথ্য নিয়েই জেরা চলেছে। জিজ্ঞাসাবাদের সময় মুজাম্মিল জানায়, আগামী বছরের ২৬ জানুয়ারিতে হামলার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল। সেই জন্যই লাল কেল্লার আশেপাশের এলাকা ভালভাবে খতিয়ে দেখা হয়েছিল।

সূত্র জানায়, মুজাম্মিল পুলিশকে আরও জানিয়েছে যে এই দীপাবলিতে তারা পরিকল্পনা করেছিল একটি জনবহুল স্থানে হামলার। কিন্তু তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে বিস্ফোরণের পর মুজাম্মিল নামে আগেরি ধৃত চিকিৎসকের বিরুদ্ধে জোরদার তদন্ত চলছে। তাতেই উঠে আসছে এমন হাড়হিম করে দেওয়া তথ্য।

সোমবার ভয়াবহ বিস্ফোরণের জেরে লাল কেল্লার কাছে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন ৩০ জন। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ হওয়ার আগে লালকেল্লার সামনেই I 20 গাড়িটি তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিল। সেই গাড়িতে একজনকে দেখা গিয়েছে। তার পরিচয়ও সামনে এসেছে। সে পুলওয়ামার বাসিন্দা উমর নবি বলে জানা যাচ্ছে। বিস্ফোরণটি ৬.৫২ নাগাদ ঘটেছে বলে সিসিটিভি ফুটেজ সূত্রে খবর। বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মালিককে ইতিমধ্যে আটক করা হয়েছে। দেড় বছর আগে i-20 গাড়ি বিক্রি করে দিয়েছিলেন তিনি। এই বিস্ফোরণের নেপথ্যে জৈশ-ই-মহম্মদের যোগ পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ভুটান সফরের সময়ই জানান অপরাধীদের ছাড়া হবে না। শিকড় পর্যন্ত গিয়ে সন্ত্রাস নির্মূল করা হবে।

ব্রাজিলের স্মৃতি ফিরিয়ে এনে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ