খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দিল্লিতে ১৬ বছরের এক নাবালিকাকে দোকানের ভিতরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠল ৫৬ বছরের এক দোকানদারের বিরুদ্ধে। অভিযোগ, খাবার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোরী। সেই সময় তাকে দোকানের ভিতরে ডেকে নিয়ে হাত-পা বেঁধে যৌন নির্যাতন করেন অভিযুক্ত। ঘটনার পর অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাত ১১টা নাগাদ খাবার কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল কিশোরী। অভিযোগ, সদর বাজারের ওই দোকানের মালিক মকসুদ তাকে দোকানের ভিতরে ডেকে নেন। সেখানে নিয়ে গিয়ে প্রথমে তার হাত-পা বেঁধে দেওয়া হয়। এর পরেই তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এদিকে অনেক রাত হয়ে গেলেও মেয়েটি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যেরা। খোঁজ করতে গিয়ে কিশোরীর মা অভিযুক্তের দোকানে পৌঁছন। অভিযোগ, তখন মেয়েটি দোকানে নেই বলে দাবি করেন মকসুদ। পরে কোনও ভাবে দোকান থেকে বেরিয়ে আসে কিশোরী। মাকে পুরো ঘটনা জানায় সে। 

আরও পড়ুনঃ ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

এ দিকে অনেক রাত হয়ে গেলেও মেয়েটি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যেরা। খোঁজ করতে গিয়ে কিশোরীর মা অভিযুক্তের দোকানে পৌঁছন। অভিযোগ, তখন মেয়েটি দোকানে নেই বলে দাবি করেন মকসুদ। পরে কোনও ভাবে দোকান থেকে বেরিয়ে আসে কিশোরী। মাকে পুরো ঘটনা জানায় সে। এর মধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যেরা। কিশোরীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ বেআইনি ভাবে আটকে রাখা এবং পকসো আইনের ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিশোরীর বয়ান এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য