চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লির আমলা নিয়োগ: রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: দিল্লির আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা দিল্লি সরকারের হাতে দেওয়া সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গেল মোদি সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টের যে নির্দেশকে অমান্য করে অধ্যাদেশ এনেছে কেন্দ্র, শনিবার সেই নির্দেশ পুনর্বিবেচনার জন্য সর্বোচ্চ আদালতে আবেদন জানাল মোদি সরকার!

উল্লেখ্য দিল্লির আমলাদের বদলি বা নিয়োগের ক্ষেত্রে কেন্দ্র নয়, দিল্লির সরকার শেষ কথা বলবে বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ অমান্য করে শুক্রবার অধ্যাদেশ আনে কেন্দ্র সরকার। যেখানে ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিস অথারিটি তৈরির প্রস্তাব আনা হয়। বলা হয়, এই কর্তৃপক্ষ আমলাদের নিয়োগ ও বদলির সিদ্ধান্ত নেবে। এই কমিটির সদস্য হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। কমিটির চেয়ারপার্সন হবেন মুখ্যমন্ত্রী। কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সদস্যদের ভোটের ভিত্তিতে নিতে হবে। শুধু তাই নয়, কমিটির সদস্যরা যদি কোনও বিষয়ে ঐক্যমতে পৌঁছতে না পারেন, তবে লেফটেন্যান্ট গভর্নরই শেষ সিদ্ধান্ত নেবেন। কার্যত রাজধানীর আমলাদের বদলি ও নিয়োগের সিদ্ধান্ত ঘুরপথে কেন্দ্রের হাতে রাখতে এই অধ্যাদেশ আনা হয় বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

অন্যদিকে কেন্দ্রের আনা শুক্রবারের অধ্যাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। দিল্লি সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি মোদি সরকারকে কটাক্ষ করে বলেন, ‘যখন আপনি ম্যাচ হেরে যান, আপনি নিয়ম পরিবর্তন করেন।’ সংসদে অধ্যদেশটি পাশ হবে না বলেও মন্তব্য করেন বর্ষীয়ান আইনজীবী।

Published by:

Share Link:

More Releted News:

মিরাটে ভয়ঙ্কর ঘটনা! রোগীর পেট কেটে অস্ত্রপচার না করে যা করলেন চিকিৎসকরা…

তিনদিন আটকে রেখে মার্কিন পর্যটককে ধর্ষণ, গ্রেফতার কর্ণাটকের হোমস্টের মালিক ও কর্মী

ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনার গহনা চুরি করল ৫ পুলিশ কর্তা, তারপর যা হল…

‘একাধিকবার সময় চাইলেও দেখা করেননি যোগী আদিত্যনাথ’, ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁওয়ে নিহতের স্ত্রী

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ