দিল্লিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত ভুয়ো পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রবি সোলাঙ্কি (Ravi Solanki)।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে ২০ বছর বয়সী এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ভুয়ো পুলিশকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত নির্যাতিতা ওই ছাত্রীকে হুমকি দিয়েছিল বলেও অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রবি সোলাঙ্কি (Ravi Solanki)। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে দিল্লিতে কলেজ ছাত্রীর আবাসনের কাছে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নিজেকে পুলিশ পরিচয় দিয়ে নির্যাতিতা ছাত্রীকে হুমকি দেয় ওই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, গত ৭ জুলাই তরুণী এবং তার প্রেমিক গাড়িতে চেপে যাচ্ছিলেন। সেই সময় সোলাঙ্কি মোবাইল ফোনের সাহায্যে ভিডিও করে বলে অভিযোগ। গাড়ির পিছনে অভিযুক্ত বাইকে চেপে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। এরপর ওই ছাত্রীর আবাসনের কাছে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন তাঁর প্রেমিক। তখনই মেয়েটির পিছু নিয়ে আবাসনের ভিতরে ঢোকেন অভিযুক্ত সোলাঙ্কি। সিঁড়িতে ওঠার সময় মেয়েটিকে আটকায় সে। নিজেকে পুলিশ পরিচয় দিয়ে নিজের রেকর্ড করা ভিডিও অনলাইনে পোস্ট করার জন্য শাসায় ছাত্রীকে। সেই সঙ্গে সিঁড়ির উপরে তাঁকে হেনস্থা ও ধর্ষণ করে সোলাঙ্কি।

এরপর গোটা ঘটনা জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই ছাত্রী এবং তাঁর প্রেমিক। মেয়েটির বয়ানের ভিত্তিতে অভিযুক্তের স্কেচ আঁকায় পুলিশ। সেই স্কেচ ধরে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবশেষে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মর্মান্তিক! রেফ্রিজারেটর বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের