জমির বিনিময়ে চাকরি: রাবড়ি–মিশা ভারতীকে তলব দিল্লি আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘পালটু কুমার’ নীতীশের রাজনৈতিক ডিগবাজি খাওয়া নিয়ে সরগরম বিহারের রাজনীতি। গত ৭২ ঘন্টা ধরে পাটলিপুত্রে চলছে রাজনৈতিক ডামাডোল। তার মধ্যেই জমির বিনিময়ে চাকরি মামলায় চরম অস্বস্তিতে রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পরিবার। কেননা জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় লালু পত্নী রাবড়ি দেবী এবং লালু-কন্যা মিশা ভারতী ও হেমা যাদবকে তলব করল দিল্লি আদালত। আগামী ৯ ফেব্রুয়ারি দুজনকে হাজিরার নির্দেশ দিয়েছেন দিল্লির বিশেষ আদালতের বিচারক বিশাল। পাশাপাশি এদিনই লালু ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত কাটিয়ালের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টও জারি করেছেন বিচারক।

ইউপিএ জমানায় রেলমন্ত্রী থাকাকালীন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব চাকরির বিনিময়ে জমি নিয়েছেন বলে অভিযোগ। আইআরসিটিসিতে চাকরি দেওয়ার নাম করে কোটি-কোটি টাকার জমি নেওয়া হয়েছে বলে অভিযোগ। এক চাকরি প্রার্থীর অঅভিযোগের ভিত্তিতে ওই ঘটনার তদন্তে নেমেছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। বেশ কয়েকবার প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, কন্যা মিশা ভারতী এবং ছোট পুত্র তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদ করেছেন দুই সংস্থার আধিকারিকরা। যদিও নিজেদের নির্দোষ হিসাবেই দাবি করেছেন লালু ও তাঁর পরিবারের সদস্যরা।

ইতিমধ্যেই জমির বিনিময়ে চাকরি মামলায় লালু-সহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। যদিও এখনও চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়নি। শনিবার দিল্লির বিশেষ আদালতের বিচারক বিশাল জানিয়েছেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁর কন্যা মিশা ভারতী ও হেমা যাদবের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য প্রয়োজনীয় প্রমাণ রয়েছে। ৯ ফেব্রুয়ারি তিন জনকেই আদালতে হাজির হতে হবে। কেন তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে না, তার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে হবে।  

নাবালিকা স্ত্রী অন্তঃসত্ত্বা হতেই স্বামীর বিরুদ্ধে পকসো মামলা, বাল্যবিবাহে জিরো টলারেন্স লালবাজারের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

দেশের জাতীয় পতাকার জন্মদিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

৫৪৫ শূন্যপদে নিয়োগ করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্নাতক হলেই আবেদন করা যাবে

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন