রেস্তরাঁয় খেতে গেলে দিতে হবে সার্ভিস চার্জ, জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট

বিচারপতি যশবন্ত বর্মা টিপ্পনি ছুঁড়ে বলেছেন, ‘যদি কেউ পরিষেবা কর দিতে না চান, তাহলে তাঁকে বলব রেস্তরাঁয় খেতে যাবেন না।’

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেস্তরাঁয় (Restaurant) খেতে গেলে গ্রাহকদের (Customer) অবশ্যই পরিষেবা বাবদ বাড়তি টাকা দিতে হবে। চলতি মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষের (Central Consumer Protection Authority) তরফে সার্ভিস চার্জ (Service Charge) নেওয়া নিয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, বুধবার তার উপরে স্থগিতাদেশ (Stay Order) দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। সেই সঙ্গে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা (Justice Yashwant Verma) টিপ্পনি ছুঁড়ে বলেছেন, ‘যদি কেউ পরিষেবা কর দিতে না চান, তাহলে তাঁকে বলব রেস্তরাঁয় খেতে যাবেন না।’ দিল্লি হাইকোর্টের এদিনের নির্দেশে খুশি রেস্তরাঁ মালিকদের সংগঠন ন্যাশনাল রেস্তরাঁ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এনআরএআই)।

গত কয়েক মাস ধরেই সার্ভিস চার্জ নেওয়া নিয়ে কেন্দ্রের ক্রেতা সুরক্ষা মন্ত্রকের সঙ্গে সঙ্ঘাত চলছে রেস্তরাঁ মালিকদের। হোটেল কিংবা রেস্তরাঁয় খেতে গেলে খদ্দেরদের কাছ থেকে বাড়তি পরিষেবা আদায় করা যাবে না বলে গত ৪ জুলাই বিশেষ নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ। ওই নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, যদি কোনও গ্রাহক কিংবা ক্রেতা খুশি হয়ে সার্ভিস চার্জ দেন, তাহলে তা আলাদা। কিন্তু কোনও গ্রাহকের কাছ থেকে জোর করে পরিষেবা বাবদ বাড়তি অর্থ আদায় করা যাবে না। পরিষেবা বাবদ বাড়তি অর্থ দিতে না চাওয়া কোনও ক্রেতাকে রেস্তরাঁয় ঢোকা থেকে আটকানো যাবে না।

কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষের (CCPA) ওই নির্দেশিকার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছিল রেস্তরাঁ মালিকদের সংগঠন (NRAI)। এদিন এনআরএআইয়ের (NRAI) আইনজীবী দাবি বলেন, ‘ক্রেতাদের সঠিক পরিষেবা দেওয়ার জন্য এসি, আলো সহ বাড়তি সুবিধার বন্দোবস্থ করতে হয় রেস্তরাঁ মালিকদের। তার জন্য প্রচুর খরচ হয়ে যায়। ক্রেতাদের কাছ থেকে তা একটা অংশ তোলার পিছনে অন্যায়ের কিছু নেই।’

 

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার