ভারী বৃষ্টিপাতের জেরে বাতিল দিল্লির সরকারি আধিকারিকদের ছুটি

রবিবার সরকারি আধিকারিকদের জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের জেরে দিল্লির বেশ কিছু জায়গায় জমে গিয়েছে জল। এমনকি জল ঢুকে গিয়েছে বহু বাড়িতে। সেই আবহে সরকারি আধিকারিকদের সাপ্তাহিক ছুটি বাতিল করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার সরকারি আধিকারিকদের জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখেছেন, ‘গতকাল দিল্লিতে ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বর্ষার মরসুমের মোট বৃষ্টিপাতের ১৫ শতাংশ মাত্র ১২ ঘন্টার মধ্যে হয়েছে। জলাবদ্ধতার কারণে মানুষ খুব বিরক্ত হয়েছিল। আজ, সমস্ত মন্ত্রী এবং দিল্লির মেয়র সমস্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। রবিবারের ছুটি বাতিল করে সমস্ত বিভাগের আধিকারিকদের মাঠে নামতে নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য দিল্লিতে ভারী বৃষ্টির জেরে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাপক সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিভিন্ন আন্ডারপাসে গাড়ি-বাইক আটকে যাওয়ারও খবর মেলে। কমপক্ষে ১৫টি বাড়ির দেওয়াল ধসে যাওয়া ও আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। আহত হয়েছেন কয়েকজন। দিল্লি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফে জানানো হয়, বিভিন্ন জায়গায় জমা জল নিয়ে অভিযোগ এসেছে। তার দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর