দিল্লিতে জলের হাহাকার, পুরসভার ট্যাঙ্কার দেখলেই ছুটছে আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র গরমে দিল্লিতে জল সংকট। এক সপ্তাহ বেশি সময় ধরে জলকষ্টে ভুগছে রাজধানী । আর তা নিয়ে শুরু হয়েছে রাজনীতি।  এই জল সংকট এখন দিল্লিবাসীদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।  বর্তমানে এমন পরিস্থিতি যে ট্যাঙ্কার দেখলেই জলের জন্য ছুটছে বাসিন্দারা।

বর্তমানে দিল্লি জুড়ে চলছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে দিল্লির একাধিক এলাকা। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যে গীতা কলোনি, বসন্ত বিহার, ওখলার মতো জনবহুল এলাকায় দেখা দিয়েছে জলের জন্য হাহাকার। এই পরিস্থিতিতে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। তাই ট্যাঙ্কার আসার খবর পাওয়া মাত্রই বাসিন্দারা জলের জন্য ভিড় করছেন। ট্যাঙ্কারের সামনে দীর্ঘ লাইন দেখা গিয়েছে। শুধু তাই নয় জল নিয়ে শুরু হয় সাধারণ মানুষদের মধ্যে বচসা।  আর তা নিয়ে বেশ উদ্বিগ্ন বাসিন্দারা।

উল্লেখ্য, দিল্লির জলসংকট নিয়ে আপ মন্ত্রী অতিশী দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে চিঠি দিয়ে জানিয়েছেন আগামী ১৫ দিনের জন্য দিল্লির প্রধান পাইপলাইনগুলিতে যাতে পুলিশি টহল দেওয়া হয়। দিল্লির প্রধান পাইপলাইন গুলিতে যাতে লিকেজের সমস্যা না হয় সেইজন্য পুলিশ কর্মীদের মোতায়েনের জন্য আবেদন জানান হয় আপের তরফে। তবে কবে কমবে দিল্লির জলকষ্ট সেই দিকেই তাকিয়ে রয়েছে আমজনতারা।

মহিলার থেকে ৮০ লক্ষ টাকা দাবি, সুরুচির ‘ঘরে’ দেখা করার প্রস্তাব, স্বরূপের বিরুদ্ধে FIR

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে

তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির

ময়নাতদন্তের পর বদলে গেল মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য অসম মেডিকেল কলেজে

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ