সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইভোল্টেজ দিল্লি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আজ, শনিবার ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ছিল ককরোচ জনতা পার্টির। কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচি ভন্ডুল করতে ব্লু প্রিন্ট সাজিয়ে রেখেছিল দিল্লি পুলিশ। আর সেই ট্র্যাপেই পা দিয়ে ফেঁসে গিয়েছেন আন্দোলনকারীরা। ফিরোজ শাহ রোড, কনৌট প্লেস, যন্তর মন্তর চত্বর হোক কিংবা কর্তব্যপথে ককরোচদের ধরে ধরে আটক করে প্রিজন ভ্যানে তুলছে দিল্লি পুলিশ। কিন্তু তার মাঝেই সুপ্রিম কোর্টের সামনে থেকে ঘটে গিয়েছে অপ্রীতিকর ঘটনা।

সূত্রের খবর, সুপ্রিম কোর্ট চত্বরের বাইরে বিক্ষোভ মিছিল করা সিনিয়র আইনজীবী এবং তাদের দলদের ধরপাকড় করে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ। আইনজীবীদের মধ্যে আদান-প্রদান করা বার্তার মাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে এসেছে। সেই বার্তায় অভিযোগ করা হয়েছে যে, সুপ্রিম কোর্ট ও আইনজীবীদের চেম্বারের কাছাকাছি এলাকা থেকে পুলিশ তাঁদের পথ আটকে ‘বজ্র’ ভ্যানে করে নিয়ে যায়। কিন্তু ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা বলা যাচ্ছে না। গোটা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বার অ্যাসোসিয়েশন। বিষয়টি নিয়ে বার অ্যাসোসিয়েশন সামগ্রিকভাবে রেজ্যুলেশন পাস করেছে। কিছুক্ষণের মধ্যেই গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে জানানো হবে।

আরও পডুন: ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ককরোচদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি। সকাল থেকে ধরপাকড় শুরু হয়েছে। দিল্লিতে সিপিএমের দলীয় কার্যালয়ের বাইরে ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। দলীয় অফিসেই আটক অবস্থায় রয়েছেন বিমান বসু, সৃজন ভট্টাচার্যরা। পথে নেমে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক মীনাক্ষী মুখোপাধ্যায়, বর্ষীয়ান বাম নেতা এম এ বেবি, কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বৃন্দা কারাট।

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?