এপ্রিলের শুরুতেই দিল্লির তাপমাত্রা ৪২ ডিগ্রি, ভাঙল ৭২ বছরের রেকর্ড

দিল্লির বর্তমান তাপমাত্রা ৪২ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  চলতি বছর মার্চের মাঝামাঝি সময় থেকেই দেশের বিভিন্ন জায়গায় প্রবল দাবদাহ দেখা দিয়েছে। এপ্রিলের শুরুতেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এপ্রিলের শুরুতে দিল্লির তাপমাত্রা গত ৭২ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। দিল্লির বর্তমান তাপমাত্রা ৪২ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে।

দিল্লিতে ইতিমধ্যে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি। অস্বস্তি আর গরম নিয়ে দিল্লির সকাল শুরু হচ্ছে। দিল্লির সর্বোনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি। সোমবার দিল্লির তাপমাত্রা সর্বোচ্চ ছিল। এপ্রিলের প্রথমে দিল্লির তাপমাত্রা গত ৭২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। এপ্রিলে পাঁচ দিন দিল্লিতে তাপপ্রবাহ হয়। এর আগে ২০১৭ সালে এপ্রিলের প্রথমার্ধে ছয়দিন তাপপ্রবাহ হয়েছিল। তবে এপ্রিলে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি। ২০১৭ সালের ২১ মার্চ দিল্লিতে এই তাপমাত্রা ছিল।

এখনও দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ১৯৪১ সালের ২৯ এপ্রিল দিল্লিতে এই তাপমাত্রা দেখা গিয়েছিল। ইতিমধ্যে আবহাওয়া দফতর বেশ কয়েকটি রাজ্যকে সতর্ক করেছে। দেশবাসীকে সতর্ক করে আবহাওয়া দফতর বেলা ১২টা থেকে চারটে পর্যন্ত বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বেশি করে জল খাওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের তরফে দেওয়া হয়েছে।

অন্যদিকে, উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড এলাকায় প্রায় ৫০০টি জলাশয় শুকিয়ে গিয়েছে। ১২০০টির বেশি জলাশয়ের জল আংশিক শুকিয়ে গিয়েছে। বেশ কয়েকটি জায়গায় জলের হাহাকার দেখতে পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশ সরকার নতুন করে গভীর নলকূপ বসানোর পরিকল্পনা নিয়েছে।

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম