লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে উঠে ওভারব্রিজ ভাঙল মালগাড়ি, মৃত দুই

ওড়িশার ভদ্রকের কাছে কোরাই স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে৷ সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওড়িশা : ওড়িশার ভদ্রকের কাছে কোরাই স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে৷ সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার জেরে পশ্চিমবঙ্গের সঙ্গে দক্ষিণ ভারতের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল৷

ইতিমধ্যেই ইস্ট কোস্ট এবং ধৌলি এক্সপ্রেস বাতিলের কথা জানানো হয়েছে রেলের পক্ষ থেকে৷ বাতিল করা হতে পারে করমণ্ডল এক্সপ্রেসও৷ এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কাও করা হয়েছে৷ জানা গিয়েছে, ইস্ট কোস্ট রেলের অন্তর্গত ভদ্রক- কাপিলাস সেকশনের কোড়াই স্টেশনে সকাল পৌনে সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ যার ফলে আপ এবং ডাউন দু’টি লাইন অবরূদ্ধ হয়ে পড়ে৷ মালগাড়িটি ভদ্রক থেকে কটকে যাচ্ছিল। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল এবং অ্যাম্বুল্যান্স৷ ঘটনাস্থলে যাচ্ছেন রেলের উচ্চপদস্থ কর্তারাও৷ দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে মালগাড়ির কামড়াগুলি রেল লাইন থেকে প্ল্যাটফর্মের উপরে ওভারব্রিজে উঠে যায়৷ ভেঙে গিয়েছে প্ল্যাটফর্মের উপরে থাকা শৌচালয়ও৷ আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে৷ চালকের ভুল নাকি রেল লাইনে কোনও ত্রুটির জেরে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়৷ দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত কমিটি গড়া হয়েছে।

যাঁরা মারা গিয়েছেন তাঁরা প্ল্যাটফর্মে ট্রেন ধরতে দাঁড়িয়েছিলেন। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি সরিয়ে নিয়ে লাইন পরিষ্কারের কাজ চলছে। বিকেলের দিকে ওই লাইনে ট্রেন চলাচল শুরু হতে পারে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ