‘৩ মিনিটে ১৩টি শত্রু ঘাঁটি ধ্বংস হয়েছে’, অপারেশন সিঁদুর নিয়ে জানালেন ভারতীয় সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। মৃত্যু হয়েছিল কমপক্ষে ১০০ সন্ত্রাসীর। ভারতীয় বায়ুসেনা এরপর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিল অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি, এখনও চলছে। এই তথ্য যে শুধু কথার কথা ছিল না, তা স্বীকার করে নিল ভারতীয় সেনা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক আধিকারিক জানিয়েছেন, অপারেশন সিঁদুরের পর পাকিস্তান যখন ভারতের দিকে গুলিবর্ষণ, ড্রোন হামলা চালাতে ব্যস্ত তখন মাত্র ৩ মিনিটের মধ্যে ভারতীয় সেনাবাহিনী সিঁদুরের অংশ হিসেবে ১৩টি শত্রু ঘাঁটি ধ্বংস করেছিল।

ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল ওই সংবাদমাধ্যমকে বলেন, “৬ ও ৭ মে রাতে তোমরা যেখানে দাঁড়িয়ে আছো, ঠিক সেই জায়গাতেই শত্রুপক্ষ দুটি মর্টার বোমা ছুঁড়ে। শত্রুপক্ষের গুলিবর্ষণের তিন মিনিটের মধ্যেই, আমরা পূর্ব-সমন্বিত অগ্নি পরিকল্পনার মাধ্যমে শত্রুপক্ষের ১৩টি বাঙ্কার ধ্বংস করে দিই। সময় ছিল মাত্র তিন মিনিট।”

তিনি আরও জানান যে সেদিন প্রতিটি জওয়ান প্রস্তুত ছিলেন। তাঁদের কাছে কমান্ডার এবং উচ্চতর সদর দফতর থেকে আগেই আদেশ ছিল। তাই সকলেই জানতেন হামলা হলে কোন অস্ত্রগুলি ব্যবহার করতে হবে এবং শত্রুর উপর সর্বাধিক ক্ষতি করার জন্য কতক্ষণ ধরে ব্যবহার করতে হবে। পাকিস্তান যে কোনও আগ্রাসন চালাতে পারে, বিশেষত যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে, সেক্ষেত্রে ভারতীয় সশস্ত্র বাহিনী সতর্ক রয়েছে।

সেই সঙ্গে কর্নেল গর্বের সঙ্গে বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে ৬ ও ৭ মে রাতে শত্রুরা যে ভুল করেছিল, তাদের এমন শাস্তি দেওয়া হয়েছে যে তারা আবারও এই ধরণের কিছু করার আগে ১০০ বার ভাববে।”

পাহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাব হিসেবে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতের প্রতিরক্ষা বাহিনী। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে শুধু হিন্দু হওয়ার ‘অপরাধে’ ২৫ জন পুরুষকে হত্যা করা হয়। তাঁদের বাঁচাতে গিয়ে নিহত হন এক প্রকৃত অর্থে ইসলাম অনুসারী স্থানীয় পনিচালক। তাঁদের হত্যার দায় নেয় পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। কিন্তু পাকিস্তান স্বীকারই করতে চায়নি লস্করের কথা। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছিল।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের