আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উড়ান সংস্থাগুলিকে মাস্কহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিজিসিএ’র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : করোনার প্রকোপ কমতেই এক শ্রেণির মানুষের গা ছাড়া মনোভাব প্রকট হয়ে উঠেছে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার প্রায় শিকেয় উঠে গিয়েছে। বিমান যাত্রীদের মধ্যেও এই মনোভাব ভীষণ ভাবে বেড়ে গিয়েছে। এরই মধ্যে দেশের বহু জায়গায় করোনা ফের মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে উড়ান সংস্থাগুলিকে বিমান যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করতে বলল ডাইরক্টোরেট অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। যদি কোনও যাত্রী মাস্ক না পরেন তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে উড়ান নিয়ন্ত্রক সংস্থা।

লক ডাউনের পর উড়ান চালু হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল প্রতিটি উড়ান সংস্থার তরফ থেকে। সেই সময় প্রতিটি যাত্রীকে বিশেষ সেফটি কিট বিনামূল্যে তুলে দিত সব উড়ান সংস্থা। এর মধ্যে ছিল মাস্ক, ফেস শিল্ড এবং স্যানিটাইজার। বিমান বন্দরে একটি আসন ফাঁকা রেখে বসতে হত যাত্রীদের। এমনকী, বিমানে মাঝের সিটের যাত্রীদের দেওয়া হত পিপিই কিট। বেশ কিছুদিন এই নিয়ম বলবৎ ছিল। তারপর করোনার বাড়বাড়ন্ত কমতেই ফের আগের নিয়মে ফিরে আসে উড়ান সংস্থাগুলি। কোভিড বিধি শিকেয় ওঠে। বর্তমানে বিশেষজ্ঞদের মতে, দেশে কোভিডের চতুর্থ ঢেউ চলছে। রাজধানী দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে করোনা উদ্বেগজনক ভাবে বাড়ছে। এই পরিস্থিতিতে করোনায় রাশ টানতে বিমান যাত্রীদের জন্য ফের কড়াকড়ির রাস্তায় হাঁটতে চলছে ডিজিসিএ। তাই যাত্রীদের মাস্ক পরা সহ অন্যান্য কোভিড বিধি মানতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হল উড়ান সংস্থাগুলিকে।

Published by:

Share Link:

More Releted News:

‘বন্ধু ট্রাম্প’-এর অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা নিয়ে মুখ খুললেন মোদি, কী বললেন…..

করজোড়ে দেবীকে প্রণাম করেই মন্দিরে দুঃসাহসিক চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

প্রয়াত কিংবদন্তি ফটোসাংবাদিক রঘু রাই, শোকস্তব্ধ শিল্পমহল

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ