‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বাবা পেনশন পান। অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর ছেলে কীভাবে বিদেশে গিয়ে পড়াশুনা করছে, এত টাকা কোথা থেকে আসছে? ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে আরটিআই করেন গুজরাতের এক ব্যক্তি। এবার তাঁকেই পাল্টা দিলেন ককরোচ প্রধান। অভিজিৎ জানিয়েছেন, ‘আমার পড়াশোনার খরচ বোস্টন বিশ্ববিদ্যালয়ের দেওয়া একটি বৃত্তির মাধ্যমে মেটানো হয়েছিল। স্কলারশিপ পাই। এছাড়া আমি পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম ব্যাঙ্ক থেকে, যা আমাকে এখন পরিশোধ করতে হবে।’

‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাবার আর্থিক লেনদেন ও সম্পত্তির উৎস অনুসন্ধানের দাবি জানিয়ে আরটিআই করেন গুজরাতের সুরাতের এক ব্যক্তি। অমিত তেওয়ারি নামে ব্যক্তির অভিযোগ, মহারাষ্ট্র সরকারের একজন অবসরপ্রাপ্ত কর্মী হওয়া সত্ত্বেও অভিজিৎ দীপকের বাবা কীভাবে ছেলেকে বিদেশে রেখে পড়াশোনার বিপুল খরচ জোগালেন, তা খতিয়ে দেখা দরকার। তার পাশাপাশি আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল আন্দোলনকারীদের জন্য যে ১ কোটি টাকার আইনি সহায়তার তহবিল ঘোষণা করেছেন, সে বিষয়েও নির্বাচন কমিশন এবং আয়কর কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন অমিত তেওয়ারি।

আরও পডুন: মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

যদিও তথ্য দিয়ে নিজের পড়াশোনার খরচ প্রসঙ্গে অমিতকে জবাব দিয়েছেন ককরোচ প্রধান। আন্দোলন চলাকালীন দিল্লি পুলিশও কীভাবে তাদের সাহায্য করেছে, সেই কথা এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিজিৎ। তিনি বলেছেন, ‘দিল্লি পুলিশের কয়েকজন সদস্য আমাদের কাছে এসে বললেন, আমরা আপনাদের জলের বোতল দেব, তবে আমাদের পরিচয় প্রকাশ করবেন না। আমাদের নিজেদেরও কয়েকজন সন্তান নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তাঁরাও আমাদের এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল। আর ঠিক এই কারণেই তাঁরা আমাদের জলের বোতল দিতে চেয়েছিলেন।’

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর