জলের মতো বাবা টাকা ওড়ানোয় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন দিশা, বিস্ফোরক তথ্য পুলিশি রিপোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি :দিশা সালিয়ান কোনও সুন্দরী নায়িকার চেয়ে কম ছিলেন না।তবে অভিনয় নয়,বরং অভিনেতাদের ম্যানেজার হিসাবে পরিচিত মুখ ছিলেন দিশা। দু’দিন আগেই মেয়ে দিশা সালিয়ানের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন তাঁর বাবা সতীশ সালিয়ান।তাঁর মেয়ে দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে অভিনেতা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর যোগ রয়েছে বলে দাবি করেছিলেন তিনি। যদিও এই দুই মৃত্যু ঘিরে বহু বিতর্ক রয়েছে।তবে ইতিমধ্যেই দিশা সালিয়ান মৃত্যু মামলায় ক্লোজার রিপোর্ট জমা দিল মুম্বই পুলিশ।সেখানে উঠে এল বিস্ফোরক তথ্য।

পুলিশ দিশার মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেছে।এর পেছনের কারণ হিসেবে পুলিশের দাবি, দিশার বাবা টাকা নষ্ট করতেন।দিশার কষ্টর্জিত টাকা তারা অপব্যবহার করত।এর কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দিশা।ওই রিপোর্ট অনুযায়ী,দিশা আত্মহত্যা করেছিলেন,মালাড-এর ১৪ বিল্ডিং থেকে পরে মৃত্যু হয়েছিল তাঁর।সুশান্তের মৃত্যুর ৬ দিন আগে এটা ঘটে।

পুলিশের দাবি,দিশা মৃত্যুর আগে কর্ণারস্টোন কোম্পানিতে সেলিব্রিটি ম্যানেজার হিসেবে কাজ করতেন। মিড-ডে-এর একটি রিপোর্ট অনুযায়ী, তিনি যে দুটি প্রজেক্ট দেখাশোনা করছিলেন,সেগুলি বন্ধ হয়ে যায়। যে কারণে তিনি হতাশ হয়ে পড়েছিলেন।তার বাবা সতীশ তাঁর মশলা উৎপাদন ইউনিটের একজন মহিলা সহকর্মীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। দিশা ব্যবসার জন্য যে টাকা তাঁর বাবাকে ধার দিয়েছিলেন, সতীশ সেই টাকা নিজের সেই প্রেমে খরচ করেন। আর এই বিষয়টিই নাকি দিশাকে গভীরভাবে বিচলিত করে তুলেছিল।এরপর তিনি আত্মহত্যার করার সিদ্ধান্ত নেন।

দিশার আগের ময়নাতদন্তে রিপোর্টে দেখা যায়।মৃত্যুর আগে তার উপর কোনও আক্রমণ হয়নি।তার মৃত্যুর কারণ হিসাবে বলা হয়েছিল মাথায় মারাত্মক আঘাত যা ১৪ তলা থেকে পড়ে যাওয়ার কারণেই হয়েছিল।

পুলিশের আরও দাবি দিশা সালিয়ান তার সংস্থার পক্ষ থেকে যেসব অভিনেতাদের সঙ্গে যোগাযোগ করছিলেন, তাদের বক্তব্যও তারা রেকর্ড করেছে।এছাড়াও দিশার কাছের বন্ধুবান্ধবের সঙ্গে তারা কথা বলেছে। তারাও জানিয়েছে দিশা অর্থকষ্টে ভুগছিল।

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু