বিয়ের রাত থেকেই দুরত্ব! সঙ্গমে অনিচ্ছা, স্বামীর আসল রূপ জানার পর স্তম্ভিত স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রথম রাতকে ঘিরে নতুন বর-কনের মনে আলাদা একটা স্বপ্ন থাকে। থাকে অনেক পরিকল্পনা। সেই রাতকে সারাজীবনের জন্য বিশেষ করে রাখতে চান প্রতিটি মানুষই। কিন্তু প্রথম রাত থেকে যদি নতুন স্বামী-স্ত্রীর মধ্যে দুরত্ব বাড়ে তাহলে? বিয়ের পর থেকেই অসুস্থতার কারণে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক থেকে বিরত ছিলেন এক ব্যক্তি। বিষয়টি প্রথমে মেনেও নিয়েছিলেন স্ত্রী। কিন্তু পরে যখন আসল কারণ জানতে পারলেন তখন হতবাক হয়ে যান মহিলা।

লখনউয়ের নিশান্ত কুমারের সঙ্গে কানপুরের চাকেরির বাসিন্দা ভুক্তভোগীর বিয়ে হয় ২০২৩ সালের ২২ জুন। বিয়ের পর অসুস্থতার কারণে তার স্বামী শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকেন। তবে বাড়িতে মেডিকেল ফাইল থেকে স্ত্রী জানতে পারেন যে তার স্বামীর দুটি কিডনিই ক্ষতিগ্রস্ত এবং তিনি ডায়ালাইসিস প্রক্রিয়ার মধ্যে আছেন। প্রতিবাদ করলে তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় এবং কিডনি প্রতিস্থাপনের জন্য ৩০ লক্ষ টাকা আনতে বলে। ওই মহিলা প্রতারণা এবং যৌতুক চাওয়া নিয়ে তাঁর স্বামী, শাশুড়ি, শ্বশুর এবং ননদের বিরুদ্ধে চাকেরি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মহিলা জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাঁর স্বামী নিশান্ত তার থেকে দূরত্ব বজায় রাখছিল। ঘুমানোর সময় সে তাদের মাঝে একটি বালিশ রাখত এবং কখনও কখনও তাঁর শাশুড়িও তাদের মাঝে ঘুমাতেন। যখন তিনি তার ননদের কাছে অভিযোগ করেন এবং বাবা-মাকে জানিয়ে দেওয়ার হুমকি দেন, তখন তার স্বামী তাঁর সঙ্গে মাত্র একবার যৌনমিলন করে এবং তারপর আর রাজি হয়নি।

আরও পড়ুন: ‘পাকিস্তানকে ভিখারি বানিয়েছেন মোদি, উনি নিজের দল দেখুন’ মমতাকে কটাক্ষ দিলীপের

বিয়ের কয়েক মাস ওই মহিলাটি তাঁর স্বামীর মেডিকেল ফাইল খুঁজে পান। তিনি এটা দেখে হতবাক হয়ে যান যে নিশান্তের কিডনি বিকল হয়ে গিয়েছে এবং সে গোপনে ডায়ালাইসিস করাচ্ছিল। যখন তিনি এই প্রতারণা নিয়ে প্রশ্ন তোলেন, তখন তার স্বামী নির্লজ্জভাবে তার কিডনি দাবি করে অথবা তার বাবার কাছে ৩০ লক্ষ টাকা চায়। মহিলাটির দাবি, নিশান্ত আগে থেকেই বিবাহিত ছিল এবং বারাণসীতে  তাঁর  স্ত্রী ও কন্যা রয়েছে। এই সত্যটিও তার কাছে গোপন রাখা হয়েছিল। পুলিশ একটি মীমাংসার জন্য আলোচনার চেষ্টা করেছিল, কিন্তু তা ব্যর্থ হয়। এসিপি অভিষেক পান্ডের মতে, মহিলাটির অভিযোগের ভিত্তিতে গুরুতর ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।  

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের