‘পাকিস্তানকে ভিখারি বানিয়েছেন মোদি, উনি নিজের দল দেখুন’ মমতাকে কটাক্ষ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকমন্ত্রী খোয়াজা আসিফের কলকাতা আক্রমণের মন্তব্যে প্রধানমন্ত্রী চুপ কেন? এমনই প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসে এই বিষয়ে একটাও শব্দ খরচ করেননি প্রধানমন্ত্রী। তাই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার তার জবাব দিলেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, পাকিস্তানকে আজকে ভিখারি বানিয়ে দিয়েছেন মোদিজি। প্রধানমন্ত্রী জানেন কী করবেন। উনি নিজের দলটা দেখুন।

তিনি আরও বলেছেন, দেশ দেখার জন্য নরেন্দ্র মোদি একাই যথেষ্ট! দেখছেন ও। তিনি বলেছিলেন, এইসা কার দেঙ্গে কাটোরা লেকে ঘুম না পারেগা। খালি কটরাই থাকছে খালি হাতে ঘুরে বেড়াতে হচ্ছে পাকিস্তানকে। সেখানকার বর্তমান অবস্থা এখন ভালো নয় বলেই বললেন দিলীপ।  খাওয়ার থেকে শুরু করে পেট্রোল ডিজেল কিচ্ছু নেই এখন।ছোটদের পড়াশোনা করানো হোক বা  নির্বাচন করানোর পয়সাও নেই। এর থেকে খারাপ অবস্থা আর কি হতে পারে।
SIR প্রক্রিয়ায় সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে৷ এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সবথেকে বেশি উৎপাত হয় মুর্শিদাবাদে।  হিন্দু বিরোধী, সমাজ বিরোধী কাজকর্ম বেশি ঘটে মুর্শিদাবাদে। সারা দুনিয়ার যারা উগ্রপন্থী, ওখানেই জায়গা নেয়। ভুয়ো আধার কার্ড করা থেকে শুরু করে ভুয়ো পরিচয়পত্র ওখানে তৈরি হয়। ভুয়ো আধার কার্ড বানিয়ে সারাদেশের বিভিন্ন জায়গায় ধরা পড়েছে। ছোটখাটো ভুল হওয়ার জন্য কাজ আটকে গিয়েছে বলে জানালেন খড়্গপুরের বিজেপি প্রার্থী। তার মতে, অনেকে বুথের নাম্বার ভুল দিয়েছেন। অন্যান্য নম্বর ভুল দিয়েছেন সেই জন্য আটকে গিয়েছেন। যে পদ্ধতিতে আদালত বলেছে সেই পদ্ধতিতে কাজ চলছে। 

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে