তামিলনাডুর উচ্চ শিক্ষামন্ত্রীর বাড়িতে আচমকা ইডির হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী মহাজোটের দ্বিতীয় বৈঠকের কয়েক ঘন্টা আগে সোমবার সকালে তামিলনাডুর উচ্চ শিক্ষামন্ত্রী কে পনমুড়ির বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। উচ্চ শিক্ষামন্ত্রীর পাশাপাশি তাঁর ছেলে তথা কাল্লাকুরুচির ডিএমকে সাংসদ গৌতম সিগামণির বাড়িতেও তলাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আর মহাজোটের বৈঠকের কয়েক ঘন্টা আগে দলের দুই জনপ্রতিনিধির বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছেন ডিএমকে সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

গত মাসেই অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে তামিলনাডুর বিদ্যু‍ৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছিল ইডি। ওই গ্রেফতারি ঘিরে তামিলনাডুর রাজ্যপাল আর এন রবির সঙ্গে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্ঘাত তুঙ্গে উঠেছিল। ডিএমকের অভিযোগ, বিজেপির হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আসরে নেমেছে ইডি।

সেন্থিল বালাজিকে গ্রেফতার নিয়ে বিতর্কের রেশ মিটতে না মিটতে এদিন সকাল সাতটা নাগাদ চেন্নাইয়ে উচ্চ শিক্ষামন্ত্রী কে পনমুড়ির সরকারি আবাস, ভিল্লুপুরমে তাঁর ব্যক্তিগত বাসভবন সহ বিভিন্ন জায়গায় হানা দেয় ইডির আধিকারিকরা। এমনকি অফিস ও বাড়িতে থাকা কর্মীদেরও বের করে দেন তদন্তকারীরা। তবে কী কারণে এই তল্লাশি সে বিষয়ে ইডির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। উল্লেখ্য সম্প্রতি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি ও জমি দখলের অভিযোগ থেকে তামিলনাডুর উচ্চ শিক্ষামন্ত্রীকে বেকসুর খালাস দিয়েছিল আদালত। আর ওই খালাসের কয়েকদিনের মধ্যেই ইডির হানা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা