সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাণিজ্যিক সিলিন্ডারের পর এবার মহার্ঘ গৃহস্থের রান্নার গ্য়াস। আজ, শনিবার গৃহস্থের রান্নার গ্য়াসের দাম সিলিন্ডার পিছু ২৯ টাকা বৃদ্ধি করেছে তেল বিপণন সংস্থাগুলি। আগামিকাল রবিবার থেকে এই বর্ধিত দাম নেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থাগুলির তরফে। এই নিয়ে তিন মাসের মধ্যে দুবার বাড়ল ১৪.২ কেজি রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম। কলকাতায় এখন থেকে গৃহস্থের রান্নার গ্য়াসের সিলিন্ডার পিছু দাম দাঁড়াল ৯৬৮ টাকায়। দেশের রাজধানী দিল্লিতে এখন গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৯৪২ টাকায়।

ভারতের বিভিন্ন শহরে গ্যাসের সিলিন্ডারের দাম বিভিন্ন হওয়ার কারণ রাজ্যভেদে শুল্ক আলাদা। এর আগে মার্চে গৃহস্থের সিলিন্ডার প্রতি দাম বেড়েছিল ৬০ টাকা। সেই সময়ে, ৬ মার্চ এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বাড়িয়ে ৯৩৯ টাকা করেছিল তেল বিপণন সংস্থাগুলি। তিন মাসের মধ্যে ফের একবার বাড়ানো হয়েছে ১৪.২ কেজি রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম। এর আগে প্রায় প্রতি মাসেই দাম বাড়ছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের। চলতি মাসের শুরুতেও দাম বৃদ্ধি করা হয় কমার্শিয়াল গ্যাসের।

আরও পডুন: অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

মধ্যপ্রাচ্য অশান্ত। নতুন করে ইরান ও আমেরিকার হামলায় উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের যাতায়াতে হচ্ছে সমস্যা। তাই গোটা বিশ্বেই জ্বালানি সঙ্কট দেখা দিচ্ছে। তার মাঝেও মধ্যবিত্তদের স্বস্তি দিতে রান্নার গ্যাসের দামে লাগাম টেনে রেখেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু জ্বালানি সঙ্কটের জেরে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে তেল বিপণন সংস্থাগুলির। তাই দাম বাড়াতে একপ্রকার বাধ্যই হচ্ছে ওই সংস্থাগুলি। ৬ মার্চের পরে কয়েক দফায় বাণিজ্যিক রান্নার গ্যাস এবং পেট্রল-ডিজেলের দাম বেশ খানিকটা বাড়ানো হলেও ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়াতে দেখা যায়নি তেল বিপণন সংস্থাগুলিকে। অন্য দিকে, শনিবার (৬ জুন) ৫ কেজি’র ‘ছোটু’ সিলিন্ডারের দাম ১০.৫০ টাকা বাড়ানো হয়েছে।

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী