অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হাওড়ার দাপুটে তৃণমূল নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিহারের মধুবনী জেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। কৈলাসের বিরুদ্ধে বিরুদ্ধে তোলাবাজি, মারধর-সহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার তাঁকে আদালতে তোলা হবে। তারপর ট্রানজিট রিমান্ডে আগামী সোমবার (৮ জুন) হাওড়ায় নিয়ে আসা হবে।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে হাওড়ার বালি আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তবে ভোটের ফলাফলের পরেই গা ঢাকা দেন তিনি। গতকাল শুক্রবার হাওড়ায় কৈলাস মিশ্রের একটি গুদাম থেকে কয়েক কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার হয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁকে খুঁজছিল হাওড়া সিটি পুলিশ।

শেষ পর্যন্ত গোপন সূত্রে পুলিশ জানতে পারে বিহারের মধুবনী জেলায় এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছেন কৈলাস। হাওড়া সিটি পুলিশের বিশেষ একটি দল শনিবার সেই আত্মীয়ের বাড়িতে অতর্কিতে হানা দিয়ে দাপুটে যুবনেতাকে গ্রেফতার করে।

রাজ্যে সরকার বদলের পরে গত ৩৭ দিনে প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর ও প্রার্থী মিলিয়ে তৃণমূলের কয়েকশ নেতা-নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সিংহভাগের বিরুদ্ধেই নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদিনই বারাকপুরে এক অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছিলেন, ‘তৃণমূলের নেতা-নেত্রীরা যে হারে ধরা পড়ছেন, তাতে রাজ্যে নতুন জেল বানানোর পরিকল্পনা রয়েছে।’ অভিযান আরও তীব্র হবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে