‘বাক স্বাধীনতা মানে অন্যের ভাবাবেগে আঘাত নয়’, কমল হাসানকে তিরস্কার কর্নাটক হাইকোর্টের

আপনি একজন সাধারণ মানুষ নন, শীঘ্রই তামিল নাড়ুর ক্ষমতাসীন ডিএমকে-এর সমর্থনে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন আপনি। আপনার কথা বলার অধিকার আছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘বাক স্বাধীনতার মানে অন্যের ভাবাবেগে আঘাত করা নয়’, আদালতের কাছে জোর ধমক খেলেন অভিনেতা রাজনীতিবিদ কমল হাসান। বিতর্কিত মন্তব্যের জন্যে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন কমল হাসান দিন কয়েক আগেই চেন্নাইয়ে ‘ঠগ লাইভ’-এর অডিও লঞ্চে নিজের মাতৃভাষা তামিলের প্রতি আবেগ দেখাতে গিয়ে কন্নড় ভাষাকে অপমান করে বসেন কমল হাসান। যেখানে তিনি হঠকারিভাবে বলে ফেলেন যে, ‘তামিল ভাষা থেকেই কন্নড় ভাষার জন্ম’। এরপর থেকেই কন্নড় পন্থী সংগঠনগুলি ধাওয়া করছে কমল হাসানকে। এই মন্তব্যটি পুরো কর্নাটককে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। অনেকেই অভিযোগ তুলেছেন যে, ইতিহাস না জেনে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে কীভাবে কন্নড় ভাষা কে অপমান করতে পারেন কমল হাসান? ইতিমধ্যেই কন্নড়পন্থী সংগঠনগুলির নেতারা অভিনেতাকে জন সমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। নয়তো তাঁরা আইনী পদক্ষেপ নেবেন হলেও হুঙ্কার দিয়েছিলেন এবং পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন।

শুধু তাই নয়, কর্নাটকের ফিল্ম ইন্ডাস্ট্রিও অভিনেতার বিরোধিতা করেছে। এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তিনি ক্ষমা না চাইলে কর্নাটকে ‘ঠগ লাইভ’-এর মুক্তি দেওয়ার যাবে না। এরপরেই কর্নাটক ছবি মুক্তির আবেদন নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অভিনেতা। জানিয়েছেন, আগামী ৫ জুন কর্নাটকে তাঁর ছবি মুক্তির জন্যে যাতে কোনও বাধার না সৃষ্টি হয় সেটা যেন আদালত দেখে। পুলিশের উচ্চপদস্থ কর্মচারীদের বিষয়টি দেখার জন্যে অনুরোধ করেছেন অভিনেতা। কিন্তু আদালতের কাছে বিচার না পেয়ে উল্টে তিরস্কৃত হলেন অভিনেতা। তা ছাড়াও কমল হাসানকে জনগণের অনুভূতিতে আঘাত করার জন্য বাকস্বাধীনতার অধিকারের অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে আদালত। এবং “তামিল ভাষা থেকে কন্নড় ভাষার জন্মগ্রহণ হয়েছে”, এই মন্তব্যটিও প্রত্যাহার করার জন্য তাঁকে আহ্বান জানিয়েছে।

৭০ বছর বয়সী সুপারস্টার সম্পর্কে আদালত বলেছে যে, ‘আপনি একজন সাধারণ মানুষ নন, শীঘ্রই তামিল নাড়ুর ক্ষমতাসীন ডিএমকে-এর সমর্থনে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন আপনি। আপনার কথা বলার অধিকার আছে। কিন্তু অন্যের অনুভূতিতে আঘাত করার অধিকার নেই। বাকস্বাধীনতা, মত প্রকাশের মৌলিক অধিকার এমন পরিমাণে দেওয়া যাবে না যাতে জনগণের অনুভূতিতে আঘাত লাগে। আমরা এখন এটি আপনার উপর ছেড়ে দিচ্ছি। আপনি যদি কাউকে আঘাত করে থাকেন তবে আপনাকে ক্ষমা চাইতে হবে। এই ক্ষেত্রে আপনি একটি বিবৃতি দিয়ে আপনার সেই বিবৃতি প্রত্যাহার করুন। কর্ণাটক থেকে কোটি কোটি টাকা আয় করতে পারেন, যখন আপনার কন্নড় জনগণ আপনার সহায় থাকবেন। কিন্তু আমরা কাউকে জনসাধারণের অনুভূতিকে লোভনীয় করে তুলতে দেব না। ভুল হলে ক্ষমা চাইতে হবে।’ যদিও অভিনেতা এর আগে ক্ষমা চাওয়ার বিরোধিতা করে বলেছিলেন যে, ‘তিনি যদি ভুল করেন অবশ্যই ক্ষমা চাইবেন। কিন্তু আমার মন্তব্যের অন্যরকম মানে বের করা হয়েছে। আমি অন্যের ভাষাকে কোনভাবে আঘাত করতে চাইনি। কারণ আমি তামিলের মতই অন্য ভাষার মানুষকে আপন বলে মনে করি। আমার মনে হয় না রাজনীতি ব্যক্তিত্বদের ভাষা নিয়ে কোনও কথা বলার অধিকার আছে, আমারও নেই।’ এবার দেখা যাক, আদালতের নির্দেশে কমল হাসান ক্ষমা চান কিনা!

 

 

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক