অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের নিস্তব্ধতা ভেদ করে রাস্তায় ছুটে যাচ্ছে অ্যাম্বুল্যান্স। সাধারণ মানুষ ভাববে হয়ত কোনও  মুমূর্ষু রোগী যাচ্ছে। তবে এই ভাবনা একেবারেই ভুল। অ্যাম্বুল্যান্সে করে ATM লুট করতে হাজির হয় একদল দুষ্কৃতী। শুধু তাই নয় নিজেদের পরিচয় লোকাতে নাইটি পরে টাকা লুঠ করতেও দেখা গিয়েছে। সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে এই কাণ্ড। তেলঙ্গানার কামারেড্ডিতে SBI-র ATM  লুঠের ঘটনায় সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর ছবি। সেই ভিডিও প্রকাশ্যে আসার পরেই রীতিমত সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। গোটা ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়।   

জানা গিয়েছে,  রাতের অন্ধকারে অ্যাম্বুল্যান্সে চেপে এসে ATM ভেঙে টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রবিবার ( ১১ অক্টোবর) রাত ১টা থেকে দেড়টার মধ্যে কামারেড্ডি-বাঁসওয়াড়াতে রাস্তার পাশে গান্ধারী মণ্ডল সদর দফতরে এই ঘটনাটি ঘটে। অভিযোগ, নাইটি ও মুখে মাস্ক পরে আসা দুষ্কৃতীরা কাটার জাতীয় সরঞ্জাম দিয়ে ATM মেশিন ভাঙচুর করে। এরপর ভিতরে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। গোটা ঘটনার দৃশ্য CCTV ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গিয়েছে। ATM-টি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা ও প্রমাণ সংগ্রহ করে বিশেষজ্ঞদের একটি দল। CCTV ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: কলকাতার চাপ কমাতে বলাগড়ে মিনি বন্দর, বড় পরিকল্পনা সরকারের

তবে ATM থেকে ঠিক কত টাকা চুরি হয়েছে, তা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। মেশিনে কত টাকা ছিল, তা যাচাই করার পরই ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, লুঠের ঘটনায় ব্যবহৃত অ্যাম্বুল্যান্সটি আসল কি না, নাকি পরিচয় গোপন করার জন্য সেটি ব্যবহার করা হয়েছিল, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।  

 

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

প্রথম ডেটে ১ লক্ষ খরচ, প্রেমের প্রস্তাব নাকচ করতেই টাকা ফেরত চাইল যুবক, মহিলার স্ক্রিনশট ভাইরাল

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

অমিতাভের সঙ্গে দেখা করতে ব্যারিকেড ভাঙল ভক্তরা, তরুণীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার বিগ বি-র

কলকাতার চাপ কমাতে বলাগড়ে মিনি বন্দর, বড় পরিকল্পনা সরকারের

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র