কলকাতার চাপ কমাতে বলাগড়ে মিনি বন্দর, বড় পরিকল্পনা সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ: কলকাতা বন্দরের উপর বাড়তে থাকা চাপ কমাতে হুগলির বলাগড়ে গড়ে উঠতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মিনি বন্দর। এই প্রকল্প ঘিরে নতুন করে আশার আলো দেখছেন বলাগড়বাসী। শ্রীপুর চরে প্রস্তাবিত বন্দরের রাস্তা ও সেতু নির্মাণের কাজের সূচনা হল ভূমিপুজোর মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, বলাগড়ের বিধায়ক তথা প্রতিমন্ত্রী সুমনা সরকার, হুগলি জেলাশাসক খুরশিদ আলি কাদরি-সহ পূর্ত দফতর ও বন্দর কর্তৃপক্ষের আধিকারিকেরা।

প্রায় ৫৩৯ কোটি টাকা ব্যয়ে ৯০০ একর জমির উপর এই বন্দর গড়ে উঠবে বলে জানানো হয়েছে। তৈরি হবে প্রায় চার কিলোমিটার রাস্তা, সেতু এবং রেল যোগাযোগের পরিকাঠামোও। প্রকল্পের কাজ শেষ করতে প্রায় দু’বছর সময় লাগবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রস্তাবিত শ্রীপুর চরের ভৌগোলিক অবস্থান বন্দর তৈরির পক্ষে উপযোগী। গঙ্গার সঙ্গে সংযুক্ত অর্ধচন্দ্রাকৃতি একটি খাঁড়িকে ঘিরেই তৈরি হবে বন্দর পরিকাঠামো। সেখানে পণ্য ওঠানামার পাশাপাশি জাহাজ চলাচল শুরু হলে এলাকায় বাণিজ্যিক কর্মকাণ্ড বাড়বে বলে আশা।

আরও পড়ুনঃ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

উল্লেখ্য, ১৯৯৬ সালে বিদ্যুৎকেন্দ্র তৈরির জন্য ওই এলাকায় জমি নেওয়া হলেও পরবর্তী সময়ে প্রকল্পটি বাতিল হয়ে যায়। ২০০০ সালের বন্যায় নির্মীয়মাণ সেতু ও রাস্তারও ক্ষতি হয়েছিল। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে পড়ে থাকা সেই এলাকায় এবার নতুন করে কর্মযজ্ঞ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। প্রশাসনের দাবি, বছরে প্রায় ২.৭ বিলিয়ন টন পণ্য পরিবহণের ক্ষমতা থাকবে বন্দরের। শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানের পাশাপাশি হুগলির আর্থ-সামাজিক উন্নয়নেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা।

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

প্রথম ডেটে ১ লক্ষ খরচ, প্রেমের প্রস্তাব নাকচ করতেই টাকা ফেরত চাইল যুবক, মহিলার স্ক্রিনশট ভাইরাল

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

অমিতাভের সঙ্গে দেখা করতে ব্যারিকেড ভাঙল ভক্তরা, তরুণীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার বিগ বি-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…