দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্যান্সার-সহ ১২৮টি ওষুধের দাম বাড়াল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক ঝটকায় দুরারোগ্য ক্যান্সার-সহ ১২৮টি ওষুধের দাম বৃদ্ধি করল কেন্দ্র। এই ১২৮টি ওষুধের মধ্য়ে রয়েছে অ্যামোক্সিসিলিং, মস্কিষ্কে টিউমার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ টেমোজোলোমাইড, ব্যথা উপশমের ওষুধ ইবুপ্রোফেন-সহ সব ধরনের প্যারাসিটামলের।

নয়া বিজ্ঞপ্তি অনুসারে, একটি অ্যামোক্সিসিলিং ক্যাপসুলের নতুন দাম ২.১৮টা, একটি সেট্রিজিনের নতুন দাম ১.৬৮ টা। অন্যদিকে, অ্যামোক্সিসিলিং ইঞ্জেকসনের দাাম ৯০.৩৮টা, আইবুপ্রোফেন ৪০০ শো মিলিগ্রাম একটি ট্যাবেলেটের দাম ১.০৭টা করা হয়েছে। মধুমেহ রোগের চিকিৎসায় ব্যবহৃত গ্লিমেপাইরাইড, ভোগলিবস, মেটফরমিন ওষুধের দাম বৃদ্ধ করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। মূল্য বৃদ্ধি করা হয়েছে প্যারাসিটামল ট্যাবলেট, ফেনাইলনেফ্রাইন হাইড্রোক্লোরাইড, ডিফেনহাইড্রামাইন হাইড্রোক্লোরাইড এবং ক্যাফাইনের দামও। প্রতিটি ওষুধের নতুন দাম ২.৭৬ টাকা।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ জানুয়ারি থেকে সংশোধিত মূল্য কার্যকর হবে। 

নতুন দামের সঙ্গে যুক্ত হবে মূল্যযুক্ত কর। জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির ঘোষণায় মধ্যবিত্ত পরিবারের রাতের ঘুম যে উবে যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। যদিও কী কারণে ১২৮টি ওষুধের দাম আচমকা বৃদ্ধি করা হয়েছে, সে ব্যাপারে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফ থেকে কিছু বলা হয়নি। উচ্চবিত্তদের ক্ষেত্রে নতুন মূল্য তেমন ভাবে প্রভাব ফেলবে না। তবে মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্তদের জীবনে যে এর প্রভাব পড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই।  ১৯৯৭-তে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। ওষুধের মূল্য হ্রাস বা বৃদ্ধির সিদ্ধান্ত নিতেই সংস্থার আত্মপ্রকাশ। 

আরও পড়ুন শ্রীলঙ্কায় ওষুধের ভয়াবহ আকাল, বন্ধ অপারেশন

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ