মদের নেশায় বিপদজ্জনক কাণ্ড, ভুবনেশ্বরে অমৃত ভারত এক্সপ্রেস দাঁড় করালেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: রেললাইনের সামনে বসেই ট্রেন আটকে দিলেন যুবক! এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল রেলযাত্রীরা। রবিবার সকালে রাঙাপানি নাগারকয়েল অমৃত ভারত এক্সপ্রেস চলতে চলতে আচমকাই থমকে যায়। ট্রেনটি ভুবনেশ্বর স্টেশনে ঢোকার ঠিক আগেই জরুরি ভিত্তিতে দাঁড়িয়ে পড়ে কারণ রেললাইনের সামনে বসে পড়েন এক মত্ত ব্যক্তি।

চালক বারবার হর্ণ বাজিয়ে সতর্ক করার চেষ্টা করলেও নড়েননি ওই ব্যক্তি। পরিস্থিতি ক্রমশ বিপদজ্জনক হয়ে ওঠায় শেষ পর্যন্ত চালককে ইমার্জেন্সী ব্রেক টানতে বাধ্য হতে হয়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে জানিয়েছেন রেল আধিকারিকরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এর সদস্যরা। তাঁদের সহায়তায় রেললাইন থেকে ওই ব্যক্তিকে সরানো হয় এবং আটক করা হয়। পূর্ব উপকূলীয় রেলের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ধৃত যুবকের নাম পি আপ্পানা রাও। বয়স আনুমানিক ৩৫ বছর।

আরও পড়ুন: লোকালয়ে চিতাবাঘের হানা, চোখের নিমেষে কুকুরকে মুখে করে চম্পট, ভাইরাল ভয়ানক ভিডিও

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। রেলের তরফে স্পষ্ট করা হয়েছে এই ঘটনায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রেললাইনে এই ধরণের দায়িত্বজ্ঞানহীন আচরণ যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে ফের একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী