বিচারাধীন জ্ঞানবাপী নিয়ে ‘বিতর্কিত’ পোস্ট, গ্রেফতার অধ্যাপক

শুক্রবার রাতে দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিচারাধীন জ্ঞানবাপী নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করার অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃত অধ্যাপকের নাম রতন লাল। শুক্রবার রাতে দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে। জানা গিয়েছে, মঙ্গলবার এই অধ্যাপকের বিরুদ্ধে এক আইনজীবী দিল্লি পুলিশে অভিযোগ রুজু করেন, যেখানে তিনি বলেন ওই অধ্যাপকের সোশ্যাল মিডিয়ায় পোস্ট অত্যন্ত স্পর্শকাতর এবং বিতর্কিত। ওই পোস্ট যে কোনও সময় অশান্তির পরিবেশ তৈরি করতে পারে। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক রতন লালকে গ্রেফতার করা প্রয়োজন।

দিল্লি পুলিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৭ মে এই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ রুজু করেন আইনজীবী। অভিযোগে আইনজীবী জানিয়েছে, অধ্যাপকের পোস্ট রীতিমতো উস্কানিমূলক।

এই গ্রেফতারি প্রসঙ্গে অধ্যাপক জানিয়েছেন, ‘ভারতে এখন স্বাধীনভাবে কথা বলার অধিকার কারও নেই। কোনও কিছু বিষয়ে খোলাখুলি কথা বললে কেউ না কেউ আপত্তি করবে। বলবে, এই মন্তব্য অন্য কারও ভাবাবেগে আঘাত করতে পারে। সুতরাং, এটা আর নতুন কিছু নয়। আমি ইতিহাসের অধ্যাপক। তাই, অধ্যাপক হওয়ার সুবাদে আমি গবেষণা করে দেখেছি, জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ রয়েছে। আমার মতামত বা পর্যবেক্ষণ অন্য কারও পছন্দ নাই হতে পারে।সে সোশ্যাল মিডিয়া আপত্তি জানাতেই পারেন।তাছাড়া যে পোস্টকে কেন্দ্র করে এই গ্রেফতারি, সেই পোস্ট পড়লে দেখা যাবে আমি এমন কিছু লিখিনি যা পরোক্ষভাবে কাউকে উস্কে দিতে পারে। ’

আরও পড়ুন জ্ঞানবাপী মামলা শুনবেন জেলা আদালতের অভিজ্ঞ বিচারক, রায় সুপ্রিম কোর্টের

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা