দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ABVP-র দখলে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাজিমাত করলেন আরএসএসের ছাত্র সংগঠন হিসেবে পরিচিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সভাপতি, সচিব ও যুগ্ম সচিব তিনটি পদেই জিতেছেন এবিভিপির প্রার্থীরা। কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার (এনএসইউআই) প্রার্থী জয়ী হয়েছেন সহ সভাপতি পদে। পাত্তাই পাননি বাম প্রার্থীরা।  

২০১৯ সালে শেষ বারের মতো দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। করোনার প্রকোপের কারণে ২০২০ ও ২০২১ সালে ভোট করা যায়নি। শিক্ষা বর্ষে বিঘ্ন ঘটায় গত বছরও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ফলে চার বছর বাদে এবারের ছাত-র সংসদ নির্বাচকে ঘিরে পড়ুয়াদের মধ্যে অবশ্য তেমন উ‍ৎসাহ লক্ষ্য করা যায়নি। গতকাল শুক্রবারই সভাপতি, সহ সভাপতি, সচিব ও যুগ্ম সচিব পদে ভোট নেওয়া হয়। লড়াই ছিল সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও এনএসইউআইয়ের প্রার্থীদের মধ্যে। মাত্র ৪২ শতাংশ ভোট পড়েছিল।

শনিবার সকালে ভোটগণনা শুরু হতেই প্রতিপক্ষের প্রার্থীদের তুলনায় এগিয়ে যেতে থাকেন সঙ্ঘের ছাত্র সংগঠনের প্রার্থীরা। সভাপতি পদে জিতেছেন এবিভিপির তুষার ডেডা। তিনি পেয়েছেন ২৩,৪৬০ ভোট। সহ সভাপতি পদে ২২,৩৩১ ভোট পেয়ে জিতেছেন এনএসইউআইয়ের অভি দাহিয়া। সচিব পদে জয়ী এবিভিপির অপরাজিতা পেয়েছেন ২৪ হাজার ৫৩৪ ভোট। যুগ্ম সচিব পদে জয়ী হয়েছেন এবিভিপির শচিন বইসলা। তিনি পেয়েছেন ২৪ হাজার ৯৫৫ ভোট।

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা